News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচরের শ্রীশ্রী পঞ্চানন শিববাড়িতে অনুষ্ঠিত বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ-পূৰ্ব প্রান্ত বৈঠক
Image

শিলচরের শ্রীশ্রী পঞ্চানন শিববাড়িতে অনুষ্ঠিত বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ-পূৰ্ব প্রান্ত বৈঠক

শিলচর (অসম), ২০ অক্টোবর (হি.স.) : শিলচরের মালুগ্রামে অবস্থিত শ্রীশ্রী পঞ্চানন শিববাড়িতে আজ বৃহস্পতিবার বিশ্বহিন্দু পরিষদের প্রান্ত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্ত আয়াম প্রমুখ, সহ-প্রমুখগণ, দক্ষিণ-পূর্ব প্রান্তের সকল বিভাগ ও জেলা সম্পাদকবৃন্দ।

বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্ত সম্পাদক স্বপন শুক্লবৈদ্য সভা পরিচালনা করেন। বৈঠকে প্রান্ত সভাপতি শান্তনু নায়ক তাঁর বক্তব্যে ১ নভেম্বর থেকে ১৫ দিনের হিতচিন্তক অভিযানের সম্পূর্ণ বিবরণ তুলে ধরেন কার্যকর্তাদের কাছে। আগামী ১ নভেম্বর থেকে ১৫ দিনের জন্য দক্ষিণ-পূর্ব প্রান্তের অন্তর্গত সাংগঠনিক প্রত্যেক জেলায় বিশ্বহিন্দু পরিষদের কার্যকর্তারা লক্ষ্য নিয়ে অভিযানে নামবেন। এর জন্য প্রত্যক জেলা ও প্রখণ্ড স্তরে পালক নিযুক্ত করা হয়েছে আজকের বৈঠকে।

প্রস্তাবিত অভিযানে প্রত্যক জেলার সব প্রখণ্ড ২০ টাকা মূল্যের কুপনের মাধ্যমে হিতচিন্তক সদস্য ভরতি করা হবে। এর মূল উদ্দেশ্য তৃণমূল স্তরে মানুষের সঙ্গে পরিষদের যোগাযোগ করে সংগঠনকে শক্ত করে তোলা। বৈঠকে গো-সেবা প্রমুখ সমর ঘোষ গো-বিজ্ঞান সম্পর্কে বলেন, ২৫ অক্টোবর গো-বিজ্ঞান সমিতির উদ্যোগে গো-বিজ্ঞান এগজাম অ্যাপের মাধ্যমে একটি অনলাইন পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন থাকবে মাল্টিপল চয়েসের উপর। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করে গো-বিজ্ঞান পরীক্ষায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। উত্তীর্ণ এক থেকে তিন পর্যন্ত প্রান্ত থেকে বিশেষ পুরস্কার সহ উত্তীর্ণদের সার্টিফিকেট প্রদান করা হবে বলেও জানান সমর ঘোষ।

এদিনের বিশ্বহিন্দু পরিষদের প্রান্ত বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে বরাক উপত্যকা ভিত্তিক এক বিরাট কার্যক্রম নিয়ে আলোচনা করেন বিশ্বহিন্দু পরিষদেৰ দক্ষিণ-পূর্ব প্রান্ত সংগঠনমন্ত্রী পূর্ণচন্দ্ৰ মণ্ডল। সংগঠনমন্ত্রী পূর্ণচন্দ মণ্ডলের সমাপ্তি বক্তব্য ও পূর্ণমন্ত্রের মাধ্যমে বৈঠক শেষ হয়। আজকের বিশ্বহিন্দু পরিষদের দক্ষিণ-পূর্ব প্রান্তের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিলচর বিভাগ সংগঠনমন্ত্রী রতিশ দাস, কর্মকুঞ্জ (করিমগঞ্জ) বিভাগ সম্পাদক সমীর দাস, বজরং দল প্রান্ত সংযোজগ বিষ্ণু ভট্টাচার্য, প্রান্ত সহ-প্রচারপ্রমুখ সুজয় শ্যাম, শ্রীভূমি জেলা সম্পাদক বিশ্বজিৎ নাগচৌধুরী সহ মাতৃশক্তি ও দুর্গা বাহিনীর প্রান্ত কার্যকর্ত্রীরা।

Releated Posts

অম্বুবাচী মহাযোগে কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি ভক্তের সমাগম: অসমের মুখ্যমন্ত্রী

গুয়াহাটি, ২৭ জুন (আইএএনএস): চলতি বছরের অম্বুবাচী মহাযোগ উপলক্ষে নীলাচল পাহাড়ে অবস্থিত ঐতিহাসিক কামাখ্যা মন্দিরে ৮ লক্ষেরও বেশি…

ByByNews Desk Jun 27, 2026

অরুণাচল প্রদেশে সেনাবাহিনীর ট্রাক খাদে পড়ে মৃত্যু জওয়ানের, আহত ২

ইটানগর, ২৭ জুন (আইএএনএস): অরুণাচল প্রদেশের পশ্চিম কামেং জেলায় জাতীয় সড়ক-১৩-এ সেনাবাহিনীর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে…

ByByNews Desk Jun 27, 2026

অসম, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে জেএমবির নেটওয়ার্ক বিস্তারের চেষ্টার অভিযোগে ১১ জনের বিরুদ্ধে এনআইএ-র চার্জশিট

গুয়াহাটি, ২৬ জুন: নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর একটি শাখার মাধ্যমে অসম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গ-সহ উত্তর-পূর্বাঞ্চলে জঙ্গি…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার হবে, যুব সমাজকে রক্ষা করাই লক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২৬ জুন (আইএএনএস): মাদকাসক্তি ও অবৈধ মাদক পাচারের বিরুদ্ধে অসম সরকার ভবিষ্যতেও নিরলস অভিযান চালিয়ে যাবে বলে…

ByByTaniya Chakraborty Jun 26, 2026
Scroll to Top