News Flash

  • Home
  • ত্রিপুরা
  • মুঙ্গিয়াকামীতে লরি ও অল্টোর সংঘর্ষে গুরুতর আহত এক
Image

মুঙ্গিয়াকামীতে লরি ও অল্টোর সংঘর্ষে গুরুতর আহত এক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷  ফের ভয়াবহ সড়ক দুর্ঘটনা আসাম আগরতলা জাতীয় সড়কে৷ দূর্ঘটনা বৃহস্পতিবার মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের মুন্ডা বাড়ি এলাকায়৷
এদিন ১২ চাকার পণ্যবাহী লরি ও একটি মারুতি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দীর্ঘক্ষণ অল্টো গাড়িতে আটকে পড়ে চালক জীতেন দেববর্মা৷ আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷ জানা যায়, মুঙ্গিয়াকামী এলাকার স্থানীয় নিবাসী জীতেন দেববর্মা নিজ বাড়ি থেকে মারুতি গাড়ি নিয়ে তেলিয়ামুড়ার চাকমাঘাটের দিকে আসছিল৷ আর তেলিয়ামুড়া থেকে একটি ১২ চাকার পণ্যবাহী লরি মুঙ্গিয়াকামীর দিকে যাচ্ছিল৷ কিন্তু মুঙ্গিয়াকামী থানাধীন আঠারমুড়া পাহাড়ের মুন্ডা বাড়ি এলাকায় আসতেই বাঁক নিতে গিয়ে মারুতি অল্টো গাড়িটি ও ১২ চাকা পণ্যবাহী লডরির মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটে৷ এই সংঘর্ষে মারুতি অল্টো গাড়িটি জাতীয় সড়কের মধ্যেই দুমড়ে মুচড়ে একটি কালভার্টে আটকে পড়ে৷ স্থানীয়রা এসে উদ্ধার করে জিবি হাসপাতালে পাঠায় মারুতি গাড়ি চালক জিতেনকে৷ তার অবস্থা আশঙ্কার জনক৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top