News Flash

Image

কমলাসাগর মন্দিরে পালিত হবে দীপাবলি উৎসব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ এবছর কমলাসাগর মাতা মন্দিরেও আলোর উৎসব দীপাবলি পালন করা হবে৷ এ উপলক্ষে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে৷ ধর্মপ্রাণ মানুষজনকে আলোর উৎসবে শামিল হওয়ার জন্য উদ্যোক্তাদের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে৷ কমলাসাগর  মাতা মন্দিরে এই প্রথমবারের মতো দীপাবলি উৎসব পালিত হবে৷ তা নিয়ে  বৃহস্পতিবার  কমলাসাগর মাতা মন্দিরে এক বৈঠক অনুষ্ঠিত হয়৷ বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি গৌরাঙ্গ ভৌমিক, এগ্রিকালচার স্ট্যান্ডিং কমিটির সভাপতি বিশ্বজিৎ সাহা, জেলার যুব মোর্চার সভাপতি দীপ্ত দাস, সম্পাদক বিকাশ সাহা, কমলাসাগর বাজার সেক্রেটারি স্বপন সাহা৷ এছাড়া উপস্থিত ছিলেন কমলাসাগর দেবীপুর দুই নং পঞ্চায়েতের প্রধান সহ মাতা মন্দির এর পূজারী  তপন চক্রবর্তী৷  বৈঠকের মূল উদ্দেশ্য হলো কমলাসাগর মাতা মন্দিরে উদয়পুর মাতা মন্দির এর ন্যায় আলোর উৎসব পালন করতে সকল রকম প্রস্তুতি গ্রহণ করা৷ পরবর্তী সময়ে  রাজ্যের সকল জনসাধারণের উদ্দেশে এবং সকল ব্যবসায়ী বৃন্দকে ২৪ শে অক্টোবর কমলাসাগর মাথা মন্দিরে দীপাবলি উৎসবকে কেন্দ্র করে আসার আমন্ত্রণ জানানো হয়৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top