News Flash

  • Home
  • ত্রিপুরা
  • জিরানীয়ায় কানাইলাল হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে
Image

জিরানীয়ায় কানাইলাল হত্যা মামলায় গ্রেপ্তার ছেলে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ অক্টোবর৷৷ গত ১৭ অক্টোবর জিরানিয়া শচীন্দ্র নগর অফিস এলাকায় কানাইলাল সাহার হত্যাকান্ডের ঘটনায় আটক তার ছেলে৷ অভিযুক্তের নাম সজল সাহা৷ গত ১৭ অক্টোবর সাত সকালে নিজ বাড়ির ঘর থেকে নগ্ণ অবস্থায় রক্তাক্ত মৃতদেহ উদ্ধার এক ব্যাক্তির৷ মৃত ব্যক্তির নাম কানাই লাল সাহা৷ বাড়ি জিরানীয়া থানার অন্তর্গত শচীন্দ্রনগর কলোনি এলাকায়৷ ঘটনার বিবরণে জানা যায়, জিরানীয়া থানার অন্তর্গত শচীন্দ্রনগর কলোনি এলাকায় সংহতি সুকলের পেছনে বাড়ি কানাই লাল সাহার৷ এদিন সকালে প্রতিবেশীরা তার বাড়ির উঠানে রক্তের ছাপ দেখতে পায়৷ এরপর তাদের নজরে আসে ঘর খোলা৷ ঘরে গিয়ে উঁকি দিতেই মেঝেতে নগ্ণ অবস্থায় রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখে কানাই লাল সাহাকে৷ খবর দেওয়া হয় জিরানীয়া থানায়৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জীরানীয়া থানার পুলিশ৷ শুরু হয় তদন্ত পক্রিয়া৷ ডাকা হয় ডগ স্কোয়ার্ড ও ফরেনসিক টিমকে৷ সেদিন মৃত কানাই লাল সাহার স্ত্রী বাড়িতে ছিলেন না৷ আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল৷ বাড়িতে একাই ছিলেন কানাই লাল সরকার৷ সোমবার উদ্ধার হয় নগ্ণ রক্তাক্ত মৃতদেহ৷ বাড়ির উঠানে পাওয়া যায় রক্তের দাগ৷ পুলিশ একটি লাঠিও উদ্ধার করেছিল৷ পরে তদন্তে নেমে জিরানিয়া থানার পুলিশ মৃত ব্যক্তির ছেলে সজল সাহাকে আটক করতে সক্ষম হয়৷ পুলিশ অভিযুক্ত সজল সাহাকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে৷ তবে খুব সহসাই বের হয়ে আসতে পারে মূল রহস্য বলে ধারণা পুলিশের৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top