News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরির দাবীতে উপমুখ্যমন্ত্রীর দ্বারস্থ এসটিজিটি পরীক্ষার্থীরা
Image

চাকরির দাবীতে উপমুখ্যমন্ত্রীর দ্বারস্থ এসটিজিটি পরীক্ষার্থীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ অক্টোবর৷৷ বুধবার এস টি জি টি পরীক্ষার্থীরা নিয়োগের দাবিতে অর্থমন্ত্রী যিষ্ণু দেববর্মার সঙ্গে দেখা করেন৷  উত্তীর্ণ সকলকে একসঙ্গে নিয়োগের দাবিতে তারা উপ মুখ্যমন্ত্রী  তথা অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন৷  এস টি জি টি উত্তীর্ণদের একসাথে নিয়োগের দাবিতে বুধবার অর্থমন্ত্রী যিষ্ণু দেববর্মার সঙ্গে সাক্ষাৎ করেন চাকুরী প্রার্থীরা৷ অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চাকরিপ্রার্থীরা জানান তারা  শিক্ষামন্ত্রীর সঙ্গে একাধিকবার সাক্ষাৎ করে তাদেরকে একসাথে নিয়োগের জন্য দাবি জানিয়েছেন৷ শিক্ষামন্ত্রী চাকুরী প্রার্থীদের বলেছেন অর্থ দপ্তর থেকে আর্থিক মঞ্জুরী দিলে তাদেরকে একসাথে নিয়োগের ব্যবস্থা করা হবে৷ এজন্য অর্থমন্ত্রীর কাছে অনুমোদন চেয়ে ফাইল পাঠানো হবে বলেও শিক্ষামন্ত্রী জানান৷ সে কারণেই চাকরিপ্রার্থীরা বুধবার অর্থমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে অর্থমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান৷ অর্থমন্ত্রী চাকরিপ্রার্থীদের আশ্বস্ত করে বলেছেন অর্থ দপ্তর থেকে আর্থিক অনুমোদনের ফাইল আসলে বিষয়টি তিনি সহানুভূতির সঙ্গে বিবেচনা করে দেখবেন৷ অর্থমন্ত্রীর কাছ থেকে এ ধরনের আশ্বাস পেয়ে সন্তোষ ব্যক্ত করেছেন চাকুরী প্রার্থীরা৷ শীঘ্রই এব্যাপারে পদক্ষেপ গ্রহণ করার জন্য অর্থমন্ত্রীর কাছে তারা পুনরায় অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top