News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লেফুঙ্গায় গ্যাস বটলিং সেন্টারে গাড়ি চালকদের বিক্ষোভ আন্দোলন
Image

লেফুঙ্গায় গ্যাস বটলিং সেন্টারে গাড়ি চালকদের বিক্ষোভ আন্দোলন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ অক্টোবর৷৷  গ্যাস বটলিং সেন্টারে গ্যাস আনলোড করতে গিয়ে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছেন গ্যাস পরিবহনকারী বুলেট গাড়ির চালকরা৷ সমস্যা সমাধানে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা৷ লেফুঙ্গার  ভগবান চৌধুরীপাড়া এডিসি ভিলেজের অধীনে রয়েছে একটি গ্যাস বটলিং সেন্টার৷ এই সেন্টারটি আইওসি অনুমোদিত, যার নাম গংলুং গ্যাস বটলিং সেন্টার৷ এই গ্যাস সেন্টারটির ইনচার্জ হলেন রাজিব ভোড়া৷ এই স্থানটিতে রাজ্যের এবং উত্তর-পূর্বাঞ্চলের বুলেট গাড়ি গুলি গ্যাস নিয়ে আসে এবং এখানে এসে গাড়ির গ্যাসের টাংকিগুলি খালি করে৷ এই সেন্টারটিতে বাংলাদেশ থেকেও গ্যাস নিয়ে গাড়ি আসে৷ ত্রিপুরার বুলেট গাড়িগুলির মালিকরা অভিযোগ করেন এই স্থানটিতে গ্যাস নিয়ে আসার পর তাদের গাড়িগুলিকে অনেকদিন বসিয়ে রাখা হয় বিভিন্ন ধরনের তালবাহানা করে৷ ১০ দিন ১৫ দিন পর তাদের গাড়িগুলো খালি করা হয়৷ পাশাপাশি দেখা যায় বাংলাদেশ থেকে আসা গাড়ি গুলিকে তৎপরতার সাথে খালি করে রিলিজ করে দেওয়া হয়৷ এই অব্যবস্থা চলছে দীর্ঘদিন যাবত৷এ নিয়ে  ১৮ অক্টোবর ত্রিপুরার গ্যাস বহনকারী গাড়ি গুলির মালিকরা একজোট হয়ে এই গ্যাস বটলিং সেন্টারের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন৷ কিন্তু তারা কোনো সঠিক জবাব মালিকদের দেয়নি৷ গাড়ির মালিকরা জানান কোম্পানির বটলিং  কর্মীরা তাদের নিয়ম অনুযায়ী মর্জি মতো গাড়ি খালি করবেন৷ এ নিয়ে আজ সকাল থেকেই গ্যাস বটলিং সেন্টারের সামনে চলছে ত্রিপুরার গ্যাস বহনকারী বুলেট গাড়ির মালিকদের আন্দোলন৷ গাড়ির মালিকরা চাইছেন গাড়িগুলি আসার পর একটা নিয়ম করে যেন তাড়াতাড়ি আনলোড করা হয়৷ কারণ এই গাড়ির উপর তাদের সংসার প্রতিপালনের, ব্যাংকের কিস্তি, কর্মচারীর বেতন সবকিছুর রোজগার নির্ভর করছে৷ এখানে গাড়িগুলি যদি ১০ দিন ১৫ দিন পড়ে থাকে তাহলে তাদের ব্যবসা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়৷

Releated Posts

সুকান্ত পল্লীতে ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাই, গ্রেপ্তার আরও এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর:  ছাত্রীর গলা থেকে সোনার চেইন ছিনতাইয়ের ঘটনায় আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে…

ByByReshmi Debnath Sep 9, 2026

রোগীর মৃত্যুকে ঘিরে জিবি হাসপাতালে উত্তেজনা, চিকিৎসা পরিষেবা নিয়ে গাফিলতির অভিযোগ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে বুধবার জিবি হাসপাতালে উত্তেজনা ছড়ায়। মৃতের পরিজন ও অন্যান্য রোগীর…

ByByReshmi Debnath Sep 9, 2026

উত্তর-পূর্বাঞ্চলীয়রা বহিরাগত নন, দিল্লিতে মণিপুরের সঙ্গীতশিল্পী চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় ক্ষোভ, ঘৃণাজনিত অপরাধ বন্ধের দাবি বীরজিৎ সিনহার

আগরতলা, ৯ সেপ্টেম্বর: দিল্লিতে মণিপুরের সুপরিচিত সঙ্গীতশিল্পী ও সঙ্গীত শিক্ষক চৌথম বিক্রম সিংহের মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ ও…

ByByReshmi Debnath Sep 9, 2026

মনোনয়ন প্রত্যাহারের চাপের অভিযোগে ক্ষোভ, ভোট বয়কটের হুঁশিয়ারি

বিশালগড়, ৯ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে কেন্দ্র করে চড়িলাম ব্লকের ধারিয়াতল ভিলেজের ৪ নম্বর ওয়ার্ডে রাজনৈতিক উত্তেজনা…

ByByReshmi Debnath Sep 9, 2026
Scroll to Top