News Flash

  • Home
  • প্রধান খবর
  • বিজেপি, সিপিএমের কাছে মানুষ নেই : দেবাংশু ভট্টাচার্য
Image

বিজেপি, সিপিএমের কাছে মানুষ নেই : দেবাংশু ভট্টাচার্য

ঝাড়গ্রাম, ১৮ অক্টোবর (হি.স.) : বিজেপি, সিপিএমের কাছে মানুষ নেই। তাদের সাথে এখন টিভি গুলো আছে।” মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের গিধনিতে প্রথম বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে এসে তৃণমূলের মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সিপিএম ও বিজেপিকে এইভাবে আক্রমন করেন। গিধনির সমাবেশে তিনি বলেন ” টিভি দেখে ভয় পাবেন না। এরা হাওয়া তোলার চেষ্টা করে।এরা আমাদের হারনোর চেষ্টা করেছিল। বিজেপি,সিপিএমের কাছে মানুষ নেই। টিভি আছে। একুশে আমাদের হারনোর চেষ্টা করেছিল। ভোকাট্টা হয়ে গিয়েছে। এবারও জিততে চাইছে। কিছু করতে পারবে না। জনতার মার ক্যাওরাতলা পার। জনতা দেখিয়ে দিয়েছে। শুভেন্দু অধিকারী হুঙ্কার দিয়েছিল অবিভক্ত মেদিনীপুরে ৩৫ আসন পাবে। তখন ঝাড়গ্রামের মানুষ মনে মনে বলেছিল আয় দেখি খেলবি আয়।আমরা খেলার জন্য বসে আছি।ঝাড়গ্রামের চারটি আসন পেয়েছে তৃণমূল। সিপিএম এত ব্যবধানে জেতে নি। এদিন জেলার গিধনিতে প্রথম অনুষ্ঠানে যোগদান করার আগে চিল্কিগড়ে কনক দূর্গা মন্দিরে যান পুজা দিতে।জামবনি ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি হিমাংশু দত্তের উদ্যোগে দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যের দ্রুত আরোগ্য লাভের কামনায় কনক দূর্গা মন্দিরে পুজার আয়োজন করা হয়েছিল। সেই পুজায় যোগ দিয়েছিলেন দেবাংশু ভট্টাচার্য, রাজ্য বনদফতরের রাষ্ট্র মন্ত্রী বীরবাহা হাঁসদা, বিধায়ক দেবনাথ হাঁসদা, জেলা তৃণমূল সভাপতি দুলাল মুর্মুরা।পুজা দেওয়ার পরেই গিধনিতে দলের বিজয়া সম্মেলনের অনুষ্ঠানে যোগ দেন এই নেতৃত্ব । এরপর এখান থেকে শিলদা,ঝাড়গ্রাম গ্রামীন ও শহরে অনুষ্ঠানে যোগ দেন দেবাংশু।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top