News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ঘরে ঢুকে মহিলার গলার চেইন ছিনতাই, হাতেনাতে আটক নেশাসক্ত যুবক
Image

ঘরে ঢুকে মহিলার গলার চেইন ছিনতাই, হাতেনাতে আটক নেশাসক্ত যুবক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ গোটা রাজ্যের সাথে তেলিয়ামুড়ার বিভিন্ন জায়গা থেকেও প্রায় প্রতিনিয়ত ছোট বড় চুরি সহ ছিনতাইয়ের ঘটনাগুলো উদ্বেগ বাড়াচ্ছে স্থানীয় জনমানসে৷ এরকমই এক ছিনতাইয়ের ঘটনা ঘটনা সামনে আসে রবিবার রাতে তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলাকাতে৷ যদিও স্থানীয় মানুষের তৎপরতায় আটক হয় ছিনতাইবাজকে৷
জানা যায়, মাইগঙ্গা ঢাকাইয়া পাড়াতে রেশনা দেববর্মা দাস নামে জনৈকা গৃহবধূ রবিবার সন্ধ্যার পরে ঘরে ছিলেন৷ হঠাৎ করে ছিনতাইবাজ ঘরে ঢুকেই মহিলার গলা থেকে তার স্বর্ণের চেইন ছিনিয়ে নিতে চেষ্টা করে বলে অভিযোগ৷ মহিলা চিৎকার করতে শুরু করলে স্থানীয় মানুষরা ছুটে আসলে ছিনতাইবাজ দৌড়ে পালাতে থাকে৷ কিন্তু এলাকার মানুষ  সঙ্ঘবদ্ধ ভাবে তাকে আটক করে উত্তম মাধ্যম দেয়৷ তেলিয়ামুড়া থানার পুলিশকে খবর দিয়ে পুলিশের হাতে তুলে দেয় ওই যুবককে৷ জানা যায়, আটককৃত ওই যুবকের নাম রাহুল মজুমদার, বাড়ি চাম্পলাই এলাকায়৷ ওই যুবকের কাছ থেকে উদ্ধার হয় একটি গাজার প্যাকেট৷ জানা যায়, ওই যুবক নেশায় আসক্ত, আর এই নেশা করার জন্য টাকার যোগান দিতেই ছিনতাই -এর রাস্তা বেছে নিয়েছে ওই যুবক৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top