News Flash

Image

বাল্যবিবাহ রোধে জনগণকে সচেতন করতে করিমগঞ্জ সমাজকল্যাণ বিভাগের পদক্ষেপ

করিমগঞ্জ (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : বাল্যবিবাহ রোধ করতে জনগণকে সচেতন করতে ব্যাপক পদক্ষেপ হাতে নিয়েছে করিমগঞ্জ সমাজকল্যাণ বিভাগ। এরই অঙ্গ হিসেবে সরিষা চড়াকুড়ি গ্রাম পঞ্চায়েতে এক সচেতনতা সভার আয়োজন করে দক্ষিণ করিমগঞ্জ সমাজকল্যাণ বিভাগ। পরবর্তীতে একটি সচেতনতা মিছিলও বের করা হয়। 

সিডিপিও গোপা করের নেতৃত্বে সুপারভাইজার, ওয়ার্কার, হেল্পাররা মিছিলে অংশগ্রহণ করার পাশাপাশি এলাকার নেতৃস্হানীয় জনগণও পা মিলিয়েছেন। মিছিলে অংশগ্রহণ করে দক্ষিণ করিমগঞ্জ বিজেপি নেতা শিপ্রা গুন বলেন, একটা সুস্থ সমাজ গঠনে বাল্যবিবাহ রোধে মহিলাদের আরও বেশি এগিয়ে আসতে হবে। আমাদের এলাকায় এখনও বাল্যবিবাহ হয়। বিষয়টি ভীষণ উদ্বেগের। এ সব রোধ করার লক্ষ্যে জনসচেতনতাই জনগণকে সজাগ করতে সাহায্য হবে। এর জন্য করিমগঞ্জ সমাজ কল্যাণ বিভাগের আধিকারিকদের ধন্যবাদ জানান শিপ্রা।

সিডিপিও গোপা কর বলেন, বাল্যবিবাহ রোধ করে কিশোরীদের পড়াশোনায় শিক্ষিত করে তুলতে হবে। তাতেই এলাকায় একটা সুস্থ সমাজ গঠন হবে। এর জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। এদিনের মিছেলে উপস্থিত ছিলেন সুপারভাইজার পারবিন সুলতানা চৌধুরী, চন্দনা চক্রবর্তী, বেবি সেন, জুলফা বেগম সহ অন্যরা।

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top