News Flash

  • Home
  • বিদেশ
  • রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ
Image

রাশিয়ার ড্রোন হামলায় কেঁপে উঠল কিয়েভ

কিয়েভ (ইউক্রেন), ১৭ অক্টোবর (হি.স.) : ইউক্রেনের রাজধানী কিয়েভে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। কামিকাজে ড্রোন দিয়ে ইউক্রেনে নিরলস হামলা চালিয়েছে রাশিয়া। এসব বিস্ফোরণে কেঁপে ওঠে কিয়েভ। এসব বিমান হামলার পর সাইরেন ও বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। মেয়র ভিটালি ক্লিটসকোর মতে, হামলায় আবাসিক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির কার্যালয়ের প্রধান আন্দ্রে ইয়ারমাক বলেছেন, কামিকাজে ড্রোন হামলা কিয়েভে চালানো হয়েছে। গত সপ্তাহেও আরও কয়েকটি শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এই হামলায় বহু মানুষ মারা গেছে।
কামিকাজি ড্রোনগুলি সুইসাইড ড্রোন নামেও পরিচিত। কামিকাজি একটি জাপানি শব্দ। নামটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় স্পেশাল ইউনিট অ্যাটাকিংয়ের সঙ্গে যুক্ত ছিল। এতে সামরিক পাইলটরা তাদের ফাইটার প্লেন বিধ্বস্ত করতেন এবং আত্মঘাতী অভিযান চালিয়ে শত্রুদের হত্যা করত। তারপর থেকে কামিকাজি শব্দটি যে কোনও আত্মঘাতী মিশন পরিচালনা এবং শত্রুকে নির্মূল করার সঙ্গে যুক্ত হয়ে আসে।

Releated Posts

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

মাকে শেষবার দেখতে পারলেন না জেলবন্দি চিন্ময় কৃষ্ণ দাস, প্রয়াত মা সন্ধ্যা রানি ধর

ঢাকা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): জেলবন্দি বাংলাদেশের বিশিষ্ট হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ দাসের মা সন্ধ্যা রানি ধর বৃহস্পতিবার প্রয়াত…

ByByNews Desk Sep 10, 2026

অর্থনৈতিক ও রাজনৈতিক অংশীদারিত্বের পাশাপাশি সাংস্কৃতিক সেতুবন্ধন গড়তে পারে ব্রিকস

নয়াদিল্লি: ২০২৬ সালে চতুর্থবারের মতো ব্রিকসের সভাপতিত্বের দায়িত্ব নিয়েছে ভারত। ব্রিকসের কর্মসূচি মূলত তিনটি স্তম্ভের উপর ভিত্তি করে…

ByByNews Desk Sep 9, 2026

বাংলাদেশে পৃথক ঘটনায় দুই হিন্দু নিহত, সংখ্যালঘু নিরাপত্তা নিয়ে উদ্বেগ

ঢাকা, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনা ক্রমশ বাড়তে থাকায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পৃথক…

ByByNews Desk Sep 9, 2026
Scroll to Top