News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি, নিম্নমুখী কোভিডগ্রাফ
Image

দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে স্বস্তি, নিম্নমুখী কোভিডগ্রাফ

নয়াদিল্লি, ১৭ অক্টোবর (হি. স.): দেশের সার্বিক করোনা পরিসংখ্যানে আরও স্বস্তি। সোমবার আরও নিম্নমুখী কোভিডগ্রাফ।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৬০ জন। রবিবার ২ হাজার ৪০১ জনের শরীরে ভাইরাসের উপস্থিতির কথা জানা গিয়েছিল। সংক্রমণ কমেছে ঠিকই। তবে অ্যাকটিভ কেস বেড়েছে কিছুটা। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ২৬ হাজার ৮৩৪ জন। রবিবার সংখ্যাটা ছিল ২৬ হাজার ৬২৫ জন। এই নিয়ে পরপর দু’দিন বাড়ল অ্যাকটিভ রোগীর সংখ্যা।

স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। তার ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫ লক্ষ ২৮ হাজার ৯০৫ জন। মারণ ভাইরাসের সঙ্গে লড়াইয়ে দেশজুড়ে বাড়ছে সুস্থতার হার। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৪ কোটি ৪০ লক্ষ ৭৫ হাজার ১৪৯ জন। পাশাপাশি বাংলাতেও আক্রান্তের সংখ্যা কমেছে বেশ খানিকটা। আলোর উৎসবের আগে সার্বিকভাবে দেশের করোনা পরিসংখ্যান স্বস্তি জোগাচ্ছে প্রায় সকলকেই।

Releated Posts

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026

সিজেপি-এর ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে কেন্দ্রের দ্বারস্থ হতে নির্দেশ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ঘোষিত ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধ করার বিষয়ে কোনও অন্তর্বর্তী…

ByByNews Desk Aug 31, 2026

উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা তুলে ধরলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), উন্নত উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ আরও…

ByByNews Desk Aug 31, 2026

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top