News Flash

Image

করিমগঞ্জ পুরসভার জন্য ট্র্যাক্টর ও পানীয় জলের ট্যাংক উৎসর্গ জেলাশাসকের

করিমগঞ্জ (অসম), ১৭ অক্টোবর (হি.স.) : সবুজ পতাকা নাড়িয়ে নাগরিকদের উদ্দেশ্যে করিমগঞ্জ পুর এলাকার আবর্জনা টানার জন্য ট্র্যাক্টর এবং পানীয় জলের ট্যাংক উৎসর্গ করেছেন জেলাশাসক মৃদুল যাদব।

করিমগঞ্জ পুরসভা কর্তৃপক্ষের উদ্যোগে শহরবাসীর পানীয় জলের সমস্যা নিরসনের জন্য ট্যাংক ও শহরের আবর্জনা সরানোর জন্য ট্র্যাক্টর ক্রয় করা হয়েছে। অনেক সময় জলের সমস্যার‌ মুখোমুখি হন পুর নাগরিকরা। তাই শহরবাসীর কথা চিন্তা করে পুরসভা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। 

আজ সোমবার আনুষ্ঠানিকভাবে সবুজ পতাকা নাড়িয়ে এই দুটি গাড়ির শুভারম্ভ করলেন করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদব। শুভারম্ভ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুরপতি রবীন্দ্রচন্দ্র দেব, এএসটিসি-র চেয়ারম্যান মিশনরঞ্জন দাস, অতিরিক্ত জেলাশাসক বিপুল দাস, পুরসভার কার্যনির্বাহী আধিকারিক বিক্রম চাষা, জেলা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান দেবব্রত সাহা, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, পুরসভার উপ-সভাপতি সুখেন্দু দাস, পুরসভার অন্যান্য সদস্যরা। 

Releated Posts

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026

মেঘালয়ে পরিযায়ী শ্রমিকদের জন্য নতুন নিয়ম, হয়রানি নয়—কল্যাণে জোর সরকারের

শিলং, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পরিযায়ী শ্রমিকদের শনাক্তকরণ, নথিভুক্তিকরণ, নিরাপত্তা ও সুরক্ষা সংক্রান্ত নিয়মে সংশোধন আনল মেঘালয় সরকার। বৃহস্পতিবার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top