News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিবিআই দফতরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া
Image

সিবিআই দফতরে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া

নয়াদিল্লি, ১৭ অক্টোবর(হি. স.): সোমবার সিবিআই দফতরে পৌঁছালেন

দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া এদিন সওয়া এগারোটা নাগাদ দিল্লির উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে পৌঁছে যান।

এদিন সকালেই আপ-কর্মী সমর্থেকরা দিল্লির উপমুখ্যমন্ত্রীর বাড়ির সামনে হাজির হয়। হাতে ছিল দলীয় পতাকা ও তেরঙ্গা। তারা মনীশ সিসোদিয়াকে ঘিরে স্লোগান দিতে থাকেন। দিল্লির উপমুখ্যমন্ত্রীর কনভয় এগোতে শুরু করলে তারাও কনভয়ের পিছু নেয়। রাজঘাটের কাছে আপ-কর্মী সমর্থকদের আটকে দেয় পুলিশ। সমর্থকদের বলতে শোনা যায় – যব যব মোদী ডরতা হ্যায়, পুলিশকো আগে করতা হ্যায় ।

রবিবার সিবিআইয়ের সমন পেয়ে সিসোদিয়া নিজের টুইটার হ্যান্ডেলে বলেন, আমার বাড়িতে টানা ১৪ ঘণ্টা তল্লাশি চালায়। কিছুই তারা পায়নি। ব্যাঙ্কের লকার ভেঙেও সিবিআই কিছু পায়নি। আমার গ্রামের বাড়িতেও তারা তল্লাশি চালিয়ে কিছুই পায়নি। এখন ওরা আমায় আবার ডেকে পাঠিয়েছে। এত কিছুর পরেও আমি যাব। এরপর এদিন সওয়া এগারোটা নাগাদ দিল্লির উপমুখ্যমন্ত্রী কেন্দ্রীয় তদন্ত সংস্থার দফতরে পৌঁছে যান।

Releated Posts

মোদির ২৫ বছরের শাসনপর্বে ‘ফ্র্যাজাইল ফাইভ’ থেকে বিশ্বশক্তিতে ভারতের উত্তরণ: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ২০০১ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা ২৫ বছরের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

মোদি সরকারের সিদ্ধান্তমূলক নেতৃত্বে তিন ‘অশুভ শক্তি’ নির্মূল, কোটি মানুষ দারিদ্র্য থেকে উঠে এসেছেন: অমিত শাহ

মুম্বই, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সিদ্ধান্তমূলক ও জনমুখী নেতৃত্বের প্রশংসা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার বিরুদ্ধে সতর্ক করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রযুক্তি ও গুরুত্বপূর্ণ খনিজকে ‘অস্ত্রায়ন’ করার প্রবণতা নিয়ে বিশ্বনেতাদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকসে কণ্ঠস্বর গুরুত্ব পাওয়ায় গ্লোবাল সাউথের দেশগুলির আস্থা বেড়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের মঞ্চে গ্লোবাল সাউথের দেশগুলির কণ্ঠস্বর গুরুত্ব পাচ্ছে এবং তাদের অভিজ্ঞতাকে সম্মান করা হচ্ছে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top