News Flash

  • Home
  • প্রধান খবর
  • ভোটার তালিকায় গরমিল, কংগ্রেস সভাপতি নির্বাচন ঘিরে গন্ডগোলের আশঙ্কা বিধান ভবনে
Image

ভোটার তালিকায় গরমিল, কংগ্রেস সভাপতি নির্বাচন ঘিরে গন্ডগোলের আশঙ্কা বিধান ভবনে

কলকাতা, ১৭ অক্টোবর (হি স)। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আশঙ্কায় ভোট চলাকালীন বিধান ভবনের সামনে পুলিশ মোতায়েনের আবেদন করেছেন প্রদেশ নেতৃত্বের। এক ভোটে দু’রকমের ভোটার তালিকা। ফলে সোমবার কংগ্রেসের সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে গন্ডগোলের সম্ভাবনা।

প্রদেশ নেতৃত্বের একাংশের সীমাহীন অপদার্থতা। ভোটার তালিকায় ব্যাপক গরমিল। সব রাজ্যে যখন এআইসিসির দেওয়া পরিচিতিপত্র দেখিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা হয়েছে তখন একমাত্র বঙ্গে আধার অথবা ভোটার কার্ড দেখিয়ে ভোট দিতে হবে প্রদেশ কংগ্রেস সদস্যদের।দীর্ঘ ২২ বছর পর কংগ্রেসের সভাপতি নির্বাচন। নিরপেক্ষ ও স্বচ্ছ ভোট করতে যখন তৎপর এআইসিসি তখন চূড়ান্ত অব্যবস্থা বিধান ভবনে। সূত্রের খবর, সভাপতি নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেন প্রদেশ কংগ্রেস ও এআইসিসির সদস্যরা। বাংলায় ভোটার সংখ্যা ৫৫০এর কাছাকাছি। কিন্তু প্রচার চলাকালীন প্রদেশ কংগ্রেসের তরফে দুই প্রতিদ্বন্দ্বী মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুরের হাতে যে ভোটার তালিকা তুলে দেওয়া হয়েছে, তাতে ৮৭২ জনের নাম রয়েছে। উপদেশ কংগ্রেসের সদস্য না হওয়া সত্ত্বেও অনেক ব্লক সভাপতির নাম ভোটার তালিকায় ঢুকিয়ে দেওয়ার ফলেই এই বিপত্তি।

Releated Posts

বিহারের বারহে সন্দেহভাজন বিষমদে ৪ মৃত্যু, উচ্চপর্যায়ের তদন্তের দাবি তেজস্বী যাদবের

পাটনা, ৩১ আগস্ট (আইএএনএস): বিহারে মদ নিষিদ্ধ থাকা সত্ত্বেও পাটনা জেলার বারহ এলাকায় সন্দেহভাজন বিষমদ পান করে চারজনের…

ByByNews Desk Aug 31, 2026

সিজেপি-এর ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধে স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট, আবেদনকারীকে কেন্দ্রের দ্বারস্থ হতে নির্দেশ

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-র ঘোষিত ৫ সেপ্টেম্বরের প্রতিবাদ মিছিল বন্ধ করার বিষয়ে কোনও অন্তর্বর্তী…

ByByNews Desk Aug 31, 2026

উৎপাদন ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে ভারতের সম্ভাবনা তুলে ধরলেন নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৩১ আগস্ট (আইএএনএস): ভারতে গবেষণা ও উন্নয়ন (আরঅ্যান্ডডি), উন্নত উৎপাদন ব্যবস্থা এবং স্থানীয় সরবরাহ শৃঙ্খলে বিনিয়োগ আরও…

ByByNews Desk Aug 31, 2026

জি২০-তে ভারতের অগ্রাধিকারে ইরান, বাণিজ্যিক উত্তেজনা ও জ্বালানি নিরাপত্তা

অ্যাশভিল, ৩১ আগস্ট (আইএএনএস): জ্বালানি নিরাপত্তা, ক্রমবর্ধমান বাণিজ্যিক উত্তেজনা এবং ইরানের উপর অর্থনৈতিক চাপ বাড়াতে ওয়াশিংটনের উদ্যোগ—সোমবার থেকে…

ByByNews Desk Aug 31, 2026
Scroll to Top