News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাহারি বৈদ্যুতিক লাইটের মধ্যেও কদর কমেনি প্রদীপের
Image

বাহারি বৈদ্যুতিক লাইটের মধ্যেও কদর কমেনি প্রদীপের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ অক্টোবর৷৷ দীপাবলিতে মাটির প্রদীপ তৈরিতে ব্যস্ত তেলিয়ামুড়া মহকুমার তুইসিন্দ্রাইবাড়ি এলাকায়  মৃৎশিল্পী খোকন রুদ্রপাল৷  আগের তুলনায় মাটির প্রদীপ কম পরিমাণে তৈরি করলেও চাহিদা রয়েছে বেশ৷ মৃৎশিল্পীদের আশা মাটির প্রদীপের মসৃণ আলো আলোকিত করুক জগত সংসার, ঘুছে যাক সমস্ত দুঃখ কষ্টের গ্লানি৷  বর্তমানে বাহারি রঙ্গিন চাকচিক্যতার বাজারে মিটমিট করে জ্বলছে মাটির তৈরি প্রদীপের শিখা৷  বর্তমান ডিজিটাল যুগে বাহারি ইলেকট্রনিক্স লাইটের বাজারে মাটির তৈরি প্রদীপের আলো খানিকটা ফিকে পড়ে গেছে৷ বর্তমান সময়কালে আর তেমন চাহিদা নেই মাটির তৈরি প্রদীপের৷  তবুও মৃৎ শিল্পীরা বুকে একরাশ আশা নিয়ে আজও তৈরি করে চলছে মাটির প্রদীপ৷ বছরের একটাই দিন আলোর উৎসব দীপাবলি, মৃৎশিল্পীরা ব্যাবসা ভালো হবে এই আশা নিয়ে বিগত ১৫ দিন যাবত নাওয়া-খাওয়া ভুলে মাটির প্রদীপ তৈরিতে ব্যাস্ত৷ কিন্তু মন্দার বাজারে তাদের ব্যাবসা কতটুকু ভালো হবে সেটাই লাখ টাকার প্রশ্ণ৷ তেলিয়ামুড়া মহকুমার তুইসিন্দ্রাইবাড়ি এলাকায়  মৃৎশিল্পী খোকন রুদ্রপাল৷ তিনি বর্তমানে ব্যস্ত মাটির  প্রদীপ তৈরিতে৷ মৃৎশিল্পী খোকন রুদ্রপাল জানান বর্তমানে চাইনিজ রঙ বাহারি লাইট, চাকচিক্য পূর্ণতার বাজারে আগের তুলনায় অনেকাংশই কমে গেছে মাটির তৈরি প্রদীপের চাহিদা৷ আগে প্রায় চল্লিশ পঞ্চাশ হাজার প্রদীপ তৈরি করা হলেও বর্তমানে মাত্র পাঁচ থেকে ছয় হাজার মাটির প্রদীপ তৈরি করেন মৃৎশিল্পীরা৷ তাছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে বৃদ্ধি পেয়েছে প্রদীপ তৈরির মূল উপকরণ মাটি সহ প্রদীপ তৈরির আনসাঙ্গিক জিনিসপত্রের৷ তবে বর্তমান ডটকম যুগে বাহারি লাইটকে সামনে থেকে টক্কর দিতে  প্রস্তুত মাটির তৈরি প্রদীপ৷ মৃৎশিল্পীদের আশা মাটির প্রদীপের মসৃণ আলো আলোকিত করুক জগত সংসার, ঘুছে যাক সমস্ত দুঃখ কষ্টের গ্লানি৷

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top