News Flash

  • Home
  • প্রধান খবর
  • মণীশ সিসোদিয়াকে ফের তলব সিবিআইয়ের, হাজিরা সোমাবার
Image

মণীশ সিসোদিয়াকে ফের তলব সিবিআইয়ের, হাজিরা সোমাবার

নয়াদিল্লি, ১৬ অক্টোবর (হি.স.) : সমন পাঠিয়েছে সিবিআই। রবিবার টুইট করে জানিয়েছেন দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। তিনি লিখেছেন, “সিবিআই আমার বাড়িতে ১৪ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছে। কিছুই পায়নি। আমার ব্যাংক লকার দেখেছে, সেখান থেকেও কোনও কিছু বেরিয়ে আসেনি। আমার গ্রামেও খুঁজে কিছু পায়নি। এবার তারা আমায় সোমবার সকাল ১১টায় সিবিআইয়ের সদর দফতরে ডেকে পাঠিয়েছে। আমি যাব এবং তদন্তে পুরো সহযোগিতা করব। সত্যমেব জয়তে।”

প্রসঙ্গত, দিল্লি কেজরি সরকারের আবগারি নীতি দুর্নীতি মামলায় সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) ইন্দো স্পিরিটসের মালিক সমীর মহেন্দ্রু, গুরুগ্রামের বাডি রিটেইল প্রাইভেট লিমিটেডের পরিচালক অমিত অরোরা এবং ইন্ডিয়া এহেড নিউজের পরিচালক মুথা গৌতম সহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করেছে।

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top