ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। আগামীকাল ত্রিপুরা হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। সৈয়দ মুস্তাক আলী ট্রফি টুর্নামেন্টে। পুরুষদের সিনিয়র টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। ত্রিপুরার খেলা নামকাওয়াস্তে। ইতিমধ্যে তিনটি ম্যাচ খেলে নিয়েছে। একটিতে জয় পেয়ে ত্রিপুরা চার পয়েন্ট পেয়েছে। অন্য দুটিতে পরাজয়। পক্ষান্তরে, হায়দ্রাবাদের পাল্লা ভারী। কেননা, তারা ইতিমধ্যে খেলে নেওয়া তিন ম্যাচের মধ্যে দুটিতে জয় পেয়েছে। গোয়া কে হারিয়েছে ৩৬ রানের ব্যবধানে। দ্বিতীয় ম্যাচে পন্ডিচেরিকে চার রানের ব্যবধানে পরাজিত করেছে। তবে পাঞ্জাবের কাছে হায়দ্রাবাদ ৫৯ রানে হেরেছে। এদিকে, ত্রিপুরা প্রথম ম্যাচে গোয়ার কাছে ৫ উইকেটে হারলেও দ্বিতীয় ম্যাচে রজত সুদীপের দুর্দান্ত ব্যাটিংয়ের সৌজন্যে উত্তরপ্রদেশের বিরুদ্ধে ছয় উইকেটে জয় পেয়েছে ত্রিপুরা। তৃতীয় ম্যাচে পাঞ্জাবের কাছে নয় উইকেটে এক প্রকার পর্যুদস্ত হয়েছে রাজ্য দল। আগামীকাল হায়দ্রাবাদের বিরুদ্ধে খেলবে। খেলা জয়পুরে কে.এল সাইনি স্টেডিয়ামে। আজ, শনিবার বিরতি পেয়ে দু’দলই যথারীতি ওয়ার্ম-আপ করে নিয়েছে। তবে প্রথম একাদশ স্থির করবে টিম ম্যানেজমেন্ট, আগামীকাল খেলা শুরুর ঠিক আগে।

মুস্তাক আলী ক্রিকেটে ত্রিপুরা রবিবার হায়দ্রাবাদের মুখোমুখি
Tags:
Releated Posts
মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…


















