News Flash

  • Home
  • খেলা
  • রাজ্যে রেটিং দাবা ঘিরে ব্যাপক উৎসাহ
Image

রাজ্যে রেটিং দাবা ঘিরে ব্যাপক উৎসাহ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। রাজ্যে আয়োজিত রেটিং দাবা ঘিরেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। দ্বিতীয়বারের মতো আয়োজিত মা-মানিক স্মৃতি ফিডে রেটিং দাবা টুর্নামেন্টে ত্রিপুরা সহ সারাদেশের বেশ ক’টি রাজ্য থেকে ১৭৩ জন দাবাড়ুর অংশগ্রহণ নিশ্চিত ত্রিপুরার ক্রীড়া আঙ্গিনাকে ভাবিয়ে তুলেছে। খেলা হচ্ছে এনএসআরসিসি-র ইনডোর হল-এ। ইতিমধ্যে চতুর্থ রাউন্ডের খেলা শেষ হয়েছে। মোট ১০ রাউন্ডের মধ্যে আজ, শনিবার খবর লেখা পর্যন্ত সময়ে পঞ্চম রাউন্ডের খেলা চলছে। ১৮ অক্টোবর অন্তিম রাউন্ডের খেলা শেষে বিশেষ অনুষ্ঠানে বিজয়ীদের আর্থিক পুরস্কার ও সুদৃশ্য ট্রফি প্রদান করা হবে। উল্লেখ্য, চতুর্থ রাউন্ডের খেলা শেষে এ পর্যন্ত ছয় জন অপরাজিত ভূমিকায় পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে। ত্রিপুরার অর্শিয়া দাশ ও দিগন্ত রায় শীর্ষে অবস্থান করে বেশ নজর কেড়েছে। এছাড়া, পশ্চিমবঙ্গের সমব্রত ব্যানার্জি, অভিষেক সরকার, অনিকেত নারায়ন বিশ্বাস এবং রুপম মুখার্জিও যৌথভাবে শীর্ষে রয়েছেন। আসামের মহেন্দ্র বোড়া, পিয়াল রায়চৌধুরী, মনিপুরের এলামবাম শশীকান্ত সিং এবং ত্রিপুরার কিংশুক দেবনাথও এগিয়ে থাকার চেষ্টা করছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026

এশিয়ান গেমসে গুজরাটের রেকর্ড প্রতিনিধিত্ব, ভারতের দলে সুযোগ পেলেন ৯ ক্রীড়াবিদ

গান্ধীনগর, ২৭ জুলাই (আইএএনএস): ২০২৬ সালে জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিত হতে চলা ২০তম এশিয়ান গেমসে এবার গুজরাট থেকে রেকর্ড…

ByByNews Desk Jul 27, 2026

‘শেখা কখনও বন্ধ করো না’, কমনওয়েলথ গেমসে অল-অ্যারাউন্ড ফাইনালে উঠে বার্তা ভারতীয় জিমন্যাস্ট যোগেশ্বর সিংয়ের

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের অল-অ্যারাউন্ড জিমন্যাস্টিকস ফাইনালে যোগ্যতা অর্জনের পর দেশের তরুণ ক্রীড়াবিদদের উদ্দেশে…

ByByNews Desk Jul 26, 2026

সিএডব্লিউজিতে ভারতের প্রথম পদক জিতলেন ঝান্ডু কুমার, প্রশংসায় প্রধানমন্ত্রী মোদী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের প্রথম পদক জিতে ইতিহাস গড়লেন বিহারের প্যারা পাওয়ারলিফটার ঝান্ডু কুমার।…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top