News Flash

  • Home
  • খেলা
  • কিল্লায় মহিলা ফুটবলে জয়ী স্টুডেন্ট ইউনিটি
Image

কিল্লায় মহিলা ফুটবলে জয়ী স্টুডেন্ট ইউনিটি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৫ অক্টোবর।। জয় পেলো স্টুডেন্ট ইউনিটি। পরাজিত করলো মাইথোলং কামি দলকেকে। মহিলা ফুটবলে। জয়ৈং কামি মাঠে ৮ দলকে নিয়ে মঙ্গলবার থেকে শুরু হয়েছিলো আসর। শনিবারবার জয়ৈং কামি মাঠে মুখোমুখি হয় স্টুডেন্ট ইউনিটি এবং মাইথোলং কামি দল। ম্যাচে আগাগোড়া প্রাধান্য নিয়ে খেলে ৩-‌১ গোলে জয় পায় স্টুডেন্ট ইউনিটি। বিজয়ী দলের পক্ষে উর্বিনা জমাতিয়া, রূপা জমাতিয়া এবং দ্রুপতি দেববর্মা গোল করেন। বিজিত দলের পক্ষে একমাত্র গোল টি করেন নাইসিঙ্গি জমাতিয়া। খেলা পরিচালনা করেন সুনীতা জমাতিয়া। মূলত:‌ কিল্লা থেকে প্রতিভাবান ফুটবলার বের করে আনার লক্ষ্যেই ওই আসরের উদ্যোগ। কম দল আসরে অংশ নেওয়ায় প্রথমে লিগ ভিত্তিতে হবে খেলা। কোয়ার্টার ফাইনাল থেকে হবে নকআউট পর্যায়ে খেলা।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top