News Flash

  • Home
  • প্রধান খবর
  • কমল দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৪৩০ জন
Image

কমল দৈনিক করোনা সংক্রমণ, ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২,৪৩০ জন

নয়াদিল্লি, ১৫ অক্টোবর (হি. স.) : শুক্রবারের তুলনায় দেশে কমল দৈনিক করোনা সংক্রমণ। তবে সামান্য বেড়েছে মৃত্যু। শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ২,৪৩০ জন। মৃত্যু হয়েছে ৮ জনের। সুস্থ হয়েছেন ২,৩৭৮। করোনা অ্যাকটিভ কেস দাঁড়িয়েছে ৩৫।

এখনও পর্যন্ত দেশে কোভিড সংক্রমিত মোট ৪ কোটি ৪৬ লক্ষ ২৬ হাজার ৪২৭ জন। গতকালের তুলনায় সংক্রমণ সামান্য কমলেও গত ২৪ ঘণ্টায় ফের ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস। দেশের সক্রিয় রোগী বর্তমানে ২৬ হাজার ৬১৮ জন। গোটা দেশে অ্য়াকটিভ কেসের হার ০.০৬ শতাংশ। স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, ভারতে এখনও অবধি কোভিডে প্রাণ হারিয়েছেন মোট ৫ লক্ষ ২৮ হাজার ৮৭৪ জন। দেশের বেশিরভাগ রাজ্যে সংক্রমণে লাগাম টানা সম্ভব হলেও এখনও চিন্তায় রাখছে মহারাষ্ট্রের করোনা গ্রাফ। একদিনে সে রাজ্যে আক্রান্ত ৪৭৭ জন। মারণ ভাইরাসের বলি চারজন। ধীরে ধীরে কমছে রাজধানী দিল্লি, তামিলনাড়ু, কর্ণাটক, কেরলের অ্যাকটিভ কেসও। এদিকে গত ২৪ ঘণ্টায় বাংলার আক্রান্ত ১৬৬ জন। প্রাণ হারিয়েছেন একজন। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪০ লক্ষ ৭০হাজার ৯৩৫ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। সুস্থতার হার ৯৮.৭৬ শতাংশ। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য জানাচ্ছে, দেশে করোনার টিকার ডোজ দেওয়া হয়েছে ২১৯ কোটির বেশি। গত ২৪ ঘণ্টাতেই টিকা পেয়েছেন প্রায় ৬ লক্ষ। টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গতকাল দেশে ২ লক্ষ ৪১ হাজার ৭০৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Releated Posts

আর্টিকেল ৩৭০ প্রত্যাহারের সাত বছর: নিরাপত্তা, উন্নয়ন ও রাজনৈতিক পরিবর্তনের দাবি; কাশ্মীরে কড়া নিরাপত্তা, স্থগিত অমরনাথ যাত্রা

নয়াদিল্লি/শ্রীনগর/কুলগাম/সাম্বা, ৫ আগস্ট (আইএএনএস): জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রদানকারী আর্টিকেল ৩৭০ কার্যত বাতিলের সাত বছর পূর্ণ…

ByByNews Desk Aug 5, 2026

বিশ্বজুড়ে অনিশ্চয়তার আবহে রেপো রেট অপরিবর্তিত রাখল আরবিআই, ৫.২৫ শতাংশেই স্থিত সুদহার

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস): চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা, আন্তর্জাতিক বাণিজ্যে অনিশ্চয়তা এবং জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে রেপো রেট ৫.২৫…

ByByNews Desk Aug 5, 2026

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top