News Flash

  • Home
  • খেলা
  • রাজ্য সাবজুনিয়র দাবার আসর ২৩শে
Image

রাজ্য সাবজুনিয়র দাবার আসর ২৩শে

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৪ অক্টোবর।। দিল্লিতে জাতীয় সাবজুনিয়র (‌অনূর্ধ্ব-‌১৫)‌ দাবা প্রতিযোগিতা শুরু ২০ নভেম্বর থেকে। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত। তাতে অংশ নেবে ত্রিপুরা। সেই লক্ষ্যে ত্রিপুরা দলের নির্বাচনী শিবির ২৩ অক্টোবর। ওইদিন সকাল ৯ টায় নেতাজি সুভাষ আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের দাবা হলঘরে হবে রাজ্য দাবার আসর। বালক এবং বালিকা উভয় বিভাগে হবে আসর। অংশ নিতে ইচ্ছুক দাবাড়ুদের সাড়ে তিনশত টাকা এন্ট্রি ফি সহ রাজ্য দাবা সংস্থায় নাম নথিভুক্ত করতে অনুরোধ করা হয়েছে। আসরে অংশ নেওয়ার শেষ দিন ২২ অক্টোবর। উদ্যোক্তা কমিটির সচিব অভিজিৎ ঘোষ এক বিবৃতিতে এখবর জানিয়েছেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top