News Flash

  • Home
  • দেশ
  • চালসায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা
Image

চালসায় বেহাল রাস্তা সংস্কারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা

চালসা, ১৪ অক্টোবর (হি. স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের জনবহুল বাতাবাড়ি ফার্ম বাজার থেকে দক্ষিণ ধূপঝোরার কায়েতপাড়া মোড় হয়ে দক্ষিণ ধূপঝোরা হয়ে উত্তর ধূপঝোরা বাজার পর্যন্ত জেলা পরিষদের রাস্তা সংস্কারের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা।

এই রাস্তাটি দিয়ে রোজ বহু স্কুল, কলেজ পড়ুয়ারা সহ জনগণ যাতায়াত করে। বহু পর্যটকের গাড়িও ওই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তার বেহাল দশার ফলে সকলেরই যাতায়াতের সমস্যা হচ্ছে। প্রায় বছর খানেক আগে বাতাবাড়ি ফার্ম বাজার থেকে দক্ষিণ ধূপঝোরা কায়েত পাড়া পর্যন্ত রাস্তাটি সংস্কার করা হলেও বর্তমানে সেটির বেহাল দশা বলে অভিযোগ বাসিন্দাদের। রাস্তার ওপরে পিচ নেই বললেই চলে। রাস্তার মাঝে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তে জল জমে ডোবার আকার নিচ্ছে। ফলে ওই বেহাল রাস্তা দিয়ে যাতায়াত করতে সকলেরেই সমস্যা হচ্ছে। বাসিন্দারা জানান, গুরুত্বপূর্ণ রাস্তা হল এটি। রাস্তার ওপর জল জমে থাকার ফলে সকলেরই যাতায়াতের খুবেই সমস্যা হচ্ছে। রাস্তার বেহাল দশার ফলে মাঝেমধ্যেই দুর্ঘটনা ঘটছে। দ্রুত রাস্তাটি সংস্কার করার দাবি জানিয়েছেন বাসিন্দারা। জলপাইগুড়ি জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, রাস্তা সংস্কারের প্রকল্প নেওয়া আছে।

Releated Posts

শিক্ষাব্যবস্থা আরএসএসের দখলে, তারা ছাত্রদের ‘অন্ধভক্ত’ বানাতে চায়: লোকসভায় রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): দেশের শিক্ষাব্যবস্থা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ (আরএসএস)-এর নিয়ন্ত্রণে চলে গিয়েছে এবং ছাত্রদের স্বাধীনভাবে চিন্তা করতে…

ByByNews Desk Jul 29, 2026

ঝাড়খণ্ডে গ্রেফতার শীর্ষ মাওবাদী নেতা মিসির বেসরা, মাথার দাম ছিল ১ কোটি টাকা

রাঁচি, ২৯ জুলাই (আইএএনএস): ঝাড়খণ্ডে মাওবাদী দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। সিপিআই (মাওবাদী)-র পলিটব্যুরো সদস্য এবং দেশের…

ByByNews Desk Jul 29, 2026

বেঙ্গালুরুর ক্রিকেট মাঠে উদ্ধার বিচ্ছিন্ন মানবমুণ্ড, তদন্তে পুলিশ

বেঙ্গালুরু, ২৯ জুলাই (আইএএনএস): কর্নাটকের বেঙ্গালুরুর ভার্থুর থানা এলাকার কোদাথির একটি ক্রিকেট মাঠ থেকে বুধবার একটি বিচ্ছিন্ন মানবমুণ্ড…

ByByNews Desk Jul 29, 2026

ছাত্র আন্দোলনে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি কে দিয়েছিল? সরকারের কাছে জবাব চাইলেন প্রিয়াঙ্কা গান্ধী

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে ছাত্র আন্দোলনের সময় বিক্ষোভকারীদের বিরুদ্ধে পেলেট গান ও একে-৪৭ ব্যবহারের অনুমতি…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top