News Flash

  • Home
  • দেশ
  • ডেরা সাচা প্রধান গুরমিত রাম রহিম সিং ৪০ দিনের প্যারোল মঞ্জুর
Image

ডেরা সাচা প্রধান গুরমিত রাম রহিম সিং ৪০ দিনের প্যারোল মঞ্জুর

চণ্ডীগড়, ১৪ অক্টোবর (হি.স.) : ডেরা সাচা সৌদা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের ৪০ দিনের জন্য প্যারোল মঞ্জুর করা হয়েছে বলে শুক্রবার সরকারি সূত্রে জানা গিয়েছে। বর্তমানে স্বঘোষিত গুরু রাম রহিম হরিয়ানার সুনারিয়া জেলে কারাগারে সাজা কাটাচ্ছেন। আগামী ৩ নভেম্বর আদমপুর উপনির্বাচনের ঠিক আগে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। ডেরা প্রধান এর আগে জুন মাসে এক মাসের প্যারোলে জেল থেকে বেরিয়ে এসেছিলেন।

এর আগে, ফেব্রুয়ারিতে তাকে তিন সপ্তাহের প্যারোলে দেওয়া হয়েছিল। সিরসায় তার আশ্রমে দুই মহিলা শিষ্যকে ধর্ষণের দায়ে তার ২০ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিল আদালত। ২০১৭ সালের আগস্টে পঞ্চকুলার একটি বিশেষ সিবিআই আদালত তাকে দোষী সাব্যস্ত করেছিল। ২০০২ সালে ডেরা ম্যানেজার রঞ্জিত সিংকে হত্যার ষড়যন্ত্রের জন্য তিনি আরও চারজনের সঙ্গে দোষী সাব্যস্ত হন। ডেরা প্রধান এবং অন্য তিনজনকে ২০১৯ সালে দোষী সাব্যস্ত করা হয়েছিল ১৬ বছরেরও বেশি সময় আগে একজন সাংবাদিক হত্যার জন্য।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top