News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় আবারও করোনা ভয়বহ রূপ নিতে শুরু করেছে, দৈনিক সংক্রমনে মারাত্মক বৃদ্ধি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২
Image

ত্রিপুরায় আবারও করোনা ভয়বহ রূপ নিতে শুরু করেছে, দৈনিক সংক্রমনে মারাত্মক বৃদ্ধি, ২৪ ঘণ্টায় আক্রান্ত ২২

আগরতলা, ১৪ অক্টোবর (হি. স.) : ত্রিপুরায় করোনা আবারও ভয়াবহ রূপ নিতে শুরু করেছে বলেই মনে হচ্ছে। দৈনিক সংক্রমনে মারাত্মক বৃদ্ধি দেখা যাচ্ছে। দৈনিক সংক্রমণ ১.৬২ শতাংশ থেকে এক লাফে বেড়ে ৪.৫২ শতাংশ হয়েছে। তেমনি সক্রিয় রোগীর সংখ্যাও বেড়ে ৭৭ হয়েছে। পরিস্থিতি যেদিকে এগিয়ে চলেছে, প্রশাসনের আবারও কঠোর হওয়ার তাগিদ অনুভব হচ্ছে। কারণ, মানুষ এখন বেপরোয়া হয়ে গেছেন। কিন্তু, করোনার ভয়াবহতা এত সহজে ভুলে যাওয়া উচিত হবে বলে মনে হচ্ছে না।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা পরীক্ষা অনেকটা কম হলেও সংক্রমিতের খোঁজও অনেক বেশি মিলেছে। গত ২৪ ঘণ্টায় ২২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে। ফলে, বর্তমানে করোনা আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭৭। ২ জন সুস্থ হয়েছেন এবং মৃত্যুর কোন খবর নেই। এদিকে, জেলাভিত্তিক দৈনিক সংক্রমণে আবারও গোমতী জেলা সকলকে পিছনে ফেলে এগিয়ে গেছে।

স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৮৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, রেপিড অ্যান্টিজেনে ২২ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। ফলে, দৈনিক সংক্রমণের হার বর্তমানে বেড়ে দাঁড়িয়েছে ৪.৫২ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ২ জন সুস্থ হয়েছেন।

ফলে, বর্তমানে ত্রিপুরায় করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৭৭ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ১০৭৮৮৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ১০৬৮০২ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার হয়েছে ৪.১৫ শতাংশ। তেমনি, সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৯.০০ শতাংশ। এদিকে, ০.৮৭ শতাংশ হয়েছে মৃত্যুর হার। এছাড়া ত্রিপুরায় এখন পর্যন্ত ৯৩৬ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৬ জন, সিপাহিজলা জেলায় ১ জন, খোয়াই জেলায় ১ জন, গোমতী জেলায় ৮ জন, দক্ষিণ জেলায় ১ জন এবং ঊনকোটি জেলায় ৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বাকি দুই জেলায় গত ২৪ ঘণ্টায় কেউ করোনা আক্রান্ত হননি। 

Releated Posts

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026

স্বশাসিত জেলা পরিষদ বামফ্রন্টের ধারাবাহিক লড়াইয়ের ফল: মানিক সরকার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: ত্রিপুরার উপজাতি অধ্যুষিত এলাকার স্বশাসিত জেলা পরিষদ গড়ে ওঠার পেছনে বামফ্রন্ট সরকারের ধারাবাহিক আন্দোলন ও লড়াইয়ের…

ByByReshmi Debnath Sep 10, 2026

ব্রিকস শীর্ষ সম্মেলনের জন্য পুরোপুরি প্রস্তুত ভারত: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর(আইএএনএস) : আগামী সপ্তাহান্তে নয়াদিল্লিতে দু’দিনের ব্রিকস শীর্ষ সম্মেলন আয়োজনের প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByBySandeep Biswas Sep 10, 2026
Scroll to Top