News Flash

Image

ধুবড়িতে বমাল আটক মহিলা ড্ৰাগস পাচারকারী

ধুবড়ি (অসম), ১১ অক্টোবর (হি.স.) : ধুবড়ি জেলার ঝগড়াপাড় পঞ্চায়তের ডাঙ্গেরপাড়ে মাদকদ্রব্য বিক্ৰি করতে এসে স্থানীয় বেসরকারি সংগঠন যুবসমাজ সংস্কার সমিতি এবং ভিডিপি সদস্যরা হাতেনাতে ধরা পড়েছে এক মহিলা ড্রাগস পাচারকারিণী। তার হেফাজত থেকে নেশজাতীয় ট্যাবলেট এবং কফসিরাপ উদ্ধার করা হয়েছে। ধৃত মহিলাকে জনৈক বাচ্চা শেখের স্ত্রী নুরবানু বিবি বলে শনাক্ত করা হয়েছে। পরে মাদক সহ তাকে ধুবড়ি কলেজনগর পুলিশের হাতে তুলে দিয়েছেন যুবসমাজ সংস্কার সমিতি এবং ভিডিপি সদস্যরা।

জানা গেছে, আজ মঙ্গলবার সকালের দিকে ঝগড়াপাড় পঞ্চায়তের ডাঙ্গেরপাড়ে মাদকদ্রব্য বিক্ৰি করতে এসেছিস নুরবানু বিবি৷ তখনই তাকে ধরা হয়েছে।

তদন্তকারী পুলিশ অফিসার জানিয়েছেন, কয়েকদিন আগে ড্ৰাগস সহ নুরবানু বিবির স্বামী বাদশা শেখকে গ্রেফতার করা হয়েছিল৷ আজ একই অপরাধে বাদশার স্ত্রীকে গ্রেফতার করা হয়েছে। বাদশা এখনও বিচারাধীন বন্দি। নুরবানুর হেফাজত থেকে ৬৬০টি নেশার ট্যাবলেট এবং বেশ কয়েকটি নিষিদ্ধ কফসিরাপের শিশি বাজেয়াপ্ত করা হয়েছে।

Releated Posts

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top