ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। ওয়াক ওভার পেয়ে বাইঠাং ফুটবল ক্লাব সেমিফাইনালে পৌঁছুলো। এদিকে, কঠোর সিদ্ধান্ত নিলো উদ্যোক্তা পানিসাগর স্পোর্টস ক্লাব। আগমীবছর থেকে আর ডলুবাড়ি ইয়ুথ ক্লাবকে খেলার সুযোগ দেবে না বলে মঙ্গলবার প্রকাশ্যে ওই ঘোষনা দেন। এদিন অটল বিহারী বাজপেয়ী প্রাইজমানি ফুটবল প্রতিযোগিতার প্রথম কোয়ার্টার ফাইনালে বাইঠাং এফ সি দলের মুখোমুখি হওয়ার কথা ছিলো ডলুবাড়ি ইয়ুথ ক্লাব। নির্দিষ্ট সময়ের আগেই বাইঠাং এফ সি দলের ফুটবলারদের পাশাপাশি রেফারিরা উপস্থিত ছিলেন মাঠে। দীর্ঘসময় অপেক্ষা করার পর ডলুবাড়ি ইয়ুথ ক্লাবের ফুটবলাররা মাঠে না আসায় রেফারি বাইঠাং এফ সি কে জয়ী ঘোষনা করে মাঠ ছাড়েন। জয় পেয়ে প্রথম দল হিসাবে সেমিফাইনালে উঠে বাইঠাং এফ সি দল। পরে উদ্যোক্তা পানিসাগর স্পোর্টস ক্লাবের সচিব সুরজিৎ কুমার নাথ মাঠে প্রকাশ্যেই ঘোষনা করেন আগামী বছর থেকে ডলুবাড়ি ইয়ুথ ক্লাবকে আর খেলার সুযোগ দেওয়া হবে না।

পানিসাগরে প্রাইজমানি ফুটবল, সেমিফাইনালে বাইঠাং এফ.সি
Tags:
Releated Posts
ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান
ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…
বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার
ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…
মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া
নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…
২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড
নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…


















