News Flash

  • Home
  • খেলা
  • সাব্রুমে ফুটবল জয়ী কালাঢেপা
Image

সাব্রুমে ফুটবল জয়ী কালাঢেপা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১১ অক্টোবর।। জয় পেলো কালাঢেপা প্লে সেন্টার। নূণ্যতম গোলে পরাজিত করলো ফাইনদুকফান এফ সি দলকে। সাব্রুমের ৪০ মন্ডল যুব মোর্চার উদ্যোগে পন্ডিত দীনদয়াল স্মৃতি প্রাইজমানি নকআউট ফুটবল প্রতিযোগিতা। মঙ্গলবার কালাঢেপা প্লে সেন্টার মুখোমুখি হয় ফাইনদুকফান এফ সি দলের বিরুদ্ধে। ব্রজেন্দ্রনগর স্কুল মাঠে শুরু থেকে দুইদলের ফুটবলাররা আক্রমাত্তক ফুটবল খেলতে থাকে। বল দখলের লড়াইয়ে একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করে শুরু থেকেই। প্রথমার্ধের শেষ মিনিটে কালাঢেপার পক্ষে জয়সূচক গোলটি করেন প্রীয়ন দত্ত। সমতা ফেরানোর জন্য দ্বিতীয়ার্ধে ক্রমাগত আক্রমণ করলেও ফাইনদুকফানের ফুটবলাররা জাল নাড়াতে পারেননি। শেষ পর্যন্ত নূণ্যতম গোলে জয় পায় কালাঢেপা। ম্যাচটি পরিচালনা করেন চরণ মাদ্রাজী। প্রসঙ্গত:‌ আসরের চ্যাম্পিয়ন এবং রানার্স দল সুদৃশ্য ট্রফি সহ প্রাইজমানি বাবদ যথাক্রমে পাবে ২৫ এবং ১৫ হাজার টাকা। এছাড়া থাকবে আকর্ষনীয় পুরস্কার।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top