News Flash

  • Home
  • প্রধান খবর
  • দেশের করোনা সংক্রমণ নিম্নমুখী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দু’হাজারেরও কম
Image

দেশের করোনা সংক্রমণ নিম্নমুখী, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত দু’হাজারেরও কম

নয়াদিল্লি, ১১ অক্টোবর (হি.স.) : দেশের করোনা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। পরপর দুদিন নামল কোভিড গ্রাফ। তবে মঙ্গলবারের পরিসংখ্যান আরও স্বস্তিদায়ক। গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২ হাজারেরও কম। বাড়ছে সুস্থতার হারও। সবমিলিয়ে দুর্গোৎসবের আবহ কাটতেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ কাটল খানিকটা।মঙ্গলবার দেশের স্বাস্থ্য ও পরিবার কল্য়াণ মন্ত্রকের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড পজিটিভের সংখ্যা ১৯৫৭। যা সোমবারও ছিল প্রায় আড়াই হাজার। একদিনে সুস্থ হয়েছেন ২৬৫৪ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়াল ৯৮.৭৫ শতাংশ। অ্যাকটিভ কেস ০.০৬ শতাংশ, অর্থাৎ মোট আক্রান্তের মাত্র ০.০৬ শতাংশ সক্রিয় করোনা রোগী। সংখ্যার হিসেবে যা ২৭,৩৭৪।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনার নমুনা পরীক্ষা হয়েছে ২,৭৬, ১২৫, যার মধ্যে মাত্র ০.৭১ শতাংশ রিপোর্ট পজিটিভ। সাপ্তাহিক পজিটিভিটি রেট ১.২১ শতাংশ।

Releated Posts

ডিজিটাল অ্যারেস্ট প্রতারণা রুখতে নতুন নির্দেশ সুপ্রিম কোর্টের, ৪ সপ্তাহে এসওপি তৈরির নির্দেশ আরবিআইকে

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): দেশে ক্রমবর্ধমান ‘ডিজিটাল অ্যারেস্ট’ প্রতারণা রুখতে মঙ্গলবার একগুচ্ছ নতুন নির্দেশ জারি করেছে সুপ্রিম কোর্ট।…

ByBySandeep Biswas Aug 4, 2026

পিওকে-তে জনঅসন্তোষের জবাব গুলি, ইন্টারনেট বন্ধ ও দমন-পীড়ন দিয়ে দিচ্ছে পাকিস্তান: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ৪ আগস্ট (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (পিওকে) অনুষ্ঠিত তথাকথিত স্থানীয় নির্বাচনকে ‘সম্পূর্ণ প্রহসন’ বলে আখ্যা দিয়ে মঙ্গলবার…

ByByNews Desk Aug 4, 2026

প্রয়াত শিক্ষাবিদ ও প্রাক্তন রাজ্যপাল ডি.ওয়াই. পাটিল, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

কোলহাপুর, ৪ আগস্ট (আইএএনএস): মহারাষ্ট্রের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী এবং বিহার, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ড. দ্ঞানদেও যশবন্তরাও…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় দুর্নীতির অভিযোগে ছাত্র আন্দোলন ১১তম দিনে, ৬ আগস্ট বিধানসভা ঘেরাওয়ের হুঁশিয়ারি

রাঁচি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-র বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top