News Flash

Image

ঘুষের টাকা নিতে গিয়ে দুর্নীতি দমনের হাতে ধৃত আসাম পুলিশের এএসআই

লখিমপুর (অসম), ১১ অক্টোবর (হি.স.) : ঘুষের টাকা নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন আসাম পুলিশের জনৈক এএসআই। গ্রেফতারকৃত এএসআই লখিমপুর জেলার সিলোনিবাড়ি পুলিশ ফাঁড়িতে কর্তব্যরত ডম্বরুধর দত্ত। অভিযোগকারীর কাছ থেকে ঘুষের টাকা নেওয়ার সময় হাতেনাতে ভিজিল্যান্স ও অ্যান্টি করাপশন সেলের পাতা ফাঁদে পড়েন তিনি।

জানা গেছে, সিলোনিবাড়ি পুলিশ ফাঁড়িতে দায়েরকৃত এক ফৌজদারি মামলায় অভিযোগকারী ও তার পরিবারকে মুক্তি দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা চেয়েছিলেন এএসআই ডম্বরুধর দত্ত। এদিকে ধৃত এএসআই দত্তের বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

আসাম পুলিশের সাথে দুর্নীতি দমন দফতর রাজ্য জুড়ে দুর্নীতি-বিরোধী কার্যকলাপ রোধ করতে কঠোর নজরদারি রেখেছে। গত কয়েক মাসে রাজ্যের বহু সরকারি কর্মকর্তা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন।

Releated Posts

বন শহিদদের শ্রদ্ধা জানালেন অসমের মুখ্যমন্ত্রী, অরণ্যরক্ষায় ‘বন দুর্গা’র ভূমিকার প্রশংসা

গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): জাতীয় বন শহিদ দিবস উপলক্ষে কর্তব্যরত অবস্থায় প্রাণ হারানো বনকর্মীদের প্রতি শ্রদ্ধা জানালেন অসমের…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

প্রথম ভারত সফরে গুয়াহাটিতে গোরিলাজ, ২০২৭-এর ৩১ জানুয়ারি হবে কনসার্ট: হিমন্ত

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): কিংবদন্তি ব্রিটিশ ভার্চুয়াল ব্যান্ড গোরিলাজ প্রথমবারের মতো ভারত সফরে আসছে। আগামী ৩১ জানুয়ারি, ২০২৭…

ByByNews Desk Sep 10, 2026

২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে সরকার: মুখ্যমন্ত্রী খাণ্ডু

ইটানগর, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৯ সালের মধ্যে ‘মিশন শিক্ষিত অরুণাচল’-এর লক্ষ্য পূরণের লক্ষ্যে রাজ্যের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক সংস্কার…

ByByNews Desk Sep 10, 2026

‘অসমে সরকারি স্কুলের ধারণাই বদলে দিয়েছি’: আদর্শ বিদ্যালয় নিয়ে হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আদর্শ বিদ্যালয় উদ্যোগের মাধ্যমে অসমে সরকারি স্কুল সম্পর্কে প্রচলিত ধারণা বদলে দেওয়া হয়েছে বলে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top