News Flash

  • Home
  • প্রধান খবর
  • মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি, জানালেন দেশের জন্য অপূরণীয় ক্ষতি
Image

মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকস্তব্ধ রাষ্ট্রপতি, জানালেন দেশের জন্য অপূরণীয় ক্ষতি

নয়াদিল্লি, ১০ অক্টোবর (হি.স.): উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও দেশের প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী মুলায়ম সিং যাদবের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। শোকবার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, মুলায়ম সিং যাদবের প্রয়াণ দেশের জন্য অপূরণীয় ক্ষতি। সোমবার এক শোক বার্তায় রাষ্ট্রপতি জানিয়েছেন, মুলায়ম সিং যাদবের প্রয়াণ দেশের জন্য অপূরণীয় ক্ষতি। একটি সাধারণ পরিবেশ থেকে আসা মুলায়ম সিং যাদব জির কৃতিত্বগুলি ছিল অসাধারণ। মূলায়মকে ‘ধরতি পুত্র’ আখ্যা দিয়েছেন রাষ্ট্রপতি। শোকবার্তায় জানান, সমস্ত দলের মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন মুলায়ম সিং যাদব। তার পরিবার ও অনুরাগীদের প্রতি আমার গভীর সমবেদনা!

মুলায়ম সিং যাদবের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলও। শোকবার্তায় তিনি জানান, ‘নেতাজি’ সবার প্রিয় ছিলেন। তিনি উত্তর প্রদেশ ও দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। তাঁর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি। দেশের জন্য তার অবদান ভবিষ্যতেও স্মরণ করা হবে। এদিন মুলায়ম সিং যাদবের প্রয়াণের দুঃসংবাদ শোনার পর গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্র ও সমবায় মন্ত্রী অমিত শাহ। সেখানেই নেতাজিকে শ্রদ্ধা জানান অমিত শাহ।

Releated Posts

দিল্লিতে নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা চক্রের পর্দাফাঁস, ৪২৪ রিল বাজেয়াপ্ত; গ্রেপ্তার ১

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্টের স্পেশাল স্টাফ নিষিদ্ধ চাইনিজ মাঞ্জা মজুত ও বিক্রির একটি বড়…

ByByNews Desk Jul 30, 2026

ছাত্র বিক্ষোভে মেটালিক পেলেট ব্যবহারের বৈধতা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট, আহতদের চিকিৎসার নির্দেশ

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিক্ষোভকারী সাধারণ মানুষের বিরুদ্ধে মেটালিক পেলেট গান ব্যবহারের বিষয়টি খতিয়ে দেখার ইঙ্গিত দিল সুপ্রিম…

ByByNews Desk Jul 30, 2026

বিদেশে চক্ষু চিকিৎসার অনুমতি না মেলায় সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): বিদেশে চোখের চিকিৎসার অনুমতি না দেওয়ার কলকাতা হাই কোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের…

ByByNews Desk Jul 30, 2026

বাঁকিপুর উপনির্বাচন: জন সুরাজ কর্মীদের আটক নিয়ে প্রশ্ন প্রশান্ত কিশোরের, কড়া ভোটার যাচাইকে সমর্থন

পাটনা, ৩০ জুলাই (আইএএনএস): বিহারের বহুল আলোচিত বাঁকিপুর বিধানসভা উপনির্বাচনে বৃহস্পতিবার ভোটগ্রহণ চলাকালীন নির্বাচনের আগের রাতে জন সুরাজ…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top