News Flash

  • Home
  • খেলা
  • T-20:মুস্তাক আলি টি-২০ : ঋদ্ধিমানের নেতৃত্বে ত্রিপুরার অভিযান শুরু মঙ্গলবার
Image

T-20:মুস্তাক আলি টি-২০ : ঋদ্ধিমানের নেতৃত্বে ত্রিপুরার অভিযান শুরু মঙ্গলবার

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। আগামীকাল থেকে অভিযান শুরু করছে ত্রিপুরা। প্রতিপক্ষ গোয়া। লৈয়দ মুস্তাক আলি টি-‌২০ ক্রিকেটে। জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে আগামীকাল সকাল ১১ টায় শুরু হবে ম্যাচটি। দুদলই সোমবার শেষ প্রস্তুতি শেষ করে নেয়। প্রস্তুতি চূড়ান্ত। জাতীয় দলের প্রাক্তন উইকেট রক্ষক, ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহা-‌র নেতৃত্বে ত্রিপুরা দল প্রথম খেলতে মাঠে নামবে। এদিন প্রায় সাড়ে ৩ ঘন্টা অনুশীলন করেন ত্রিপুরার ক্রিকেটাররা। শুরুতে কন্ডিশনিং, মাঝে ফিল্ডিং এবং শেষে দীর্ঘক্ষণ নেটে অনুশীলন করানো হয়। আগামীকাল সম্ভবত ত্রিপুরার হয়ে গোড়াপত্তন করতে নামবেন বিশাল ঘোষ এবং বিক্রম কুমার দাস। এরপর যথাক্রমে আসার কথা সুদীপ চ্যাটার্জি, রজত দে, দলনায়ক ঋদ্ধিমান সাহা, মণিশঙ্কর মুড়াসিং, দীপক ক্ষৈত্রী এবং শুভম ঘোষ। এছাড়া প্রথম একাদশে থাকতে পারেন রাণা দত্ত, অজয় সরকার এবং শঙ্কর পাল। তবে আগামীকাল সকালে উইকেট দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সোয়াই মানসিং স্টেডিয়ামের উইকেট অনেকটা ব্যাটিং সহায়ক। তা মাথায় রেখেই গড়া হবে প্রথম একাদশ টিম ম্যানেজমেন্ট সূত্রে এখবর জানা গেছে। তবে আগামীকাল টসও একটি বড় ফ্যাক্টর হতে পারে। যে দলই টসে জয়লাভ করবে, সেই দলই প্রথমে ব্যাট নিয়ে বিপক্ষের ঘাড়ে রানের বোঝা চাপানোর চেষ্টা করবে। এবারের মরশুম ঋদ্ধিমানের কাছে খুবই গুরুত্বপূর্ণ। জাতীয় দলে পুনরায় জায়গা করে নিতে হলে মরশুমে ব্যাট হাতে জ্বলে উঠতে হবেই ঋদ্ধিমানকে। তাই ঋদ্ধিমানের সাফল্যের উপরই ত্রিপুরার সাফল্যও অনেকটা নির্ভর করবে। ত্রিপুরা দল: ঋদ্ধিমান সাহা (অধিনায়ক), রজত দে (সহ অধিনায়ক), বিক্রম কুমার দাস, সুদীপ চ্যাটার্জী, দীপক ক্ষৈত্রী, শুভম ঘোষ, শ্রীদাম পাল, মনিশঙ্কর মুড়াসিং, রানা দত্ত, অজয় সরকার, চিরঞ্জিত পাল, শংকর পাল, পারভেজ সুলতান, বিশাল ঘোষ, অর্কপ্রভ সিনহা। ‌

Releated Posts

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার, বললেন— ‘ব্রাজিলের জন্য রক্ত, জীবন সবই দিয়েছি’

সান্তোস, ২৯ জুলাই (আইএএনএস): ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ১৬ বছরেরও বেশি…

ByByNews Desk Jul 29, 2026

সিডব্লিউজি ২০২৬-এ গুলবীর ও হরজিন্দরকে অভিনন্দন রাষ্ট্রপতি মুর্মুর, বললেন ‘ভারতের গর্ব’

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ রুপোর পদক জয়ী দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং এবং ভারোত্তোলক…

ByByNews Desk Jul 29, 2026

মায়ের সঙ্গেই প্রথম সুখবর ভাগ করে নিলাম, তবে দীর্ঘদিন বাড়ির বাইরে থাকায় তিনি একটু অভিমান করেছিলেন: রুপোজয়ী হরজিন্দর কৌর

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ মহিলাদের ৬৯ কেজি ভারোত্তোলনে রুপো জয়ের পর প্রথমেই মাকে ফোন করেছিলেন…

ByByNews Desk Jul 29, 2026

কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ জিতে কর্নাটকের শিলপাকে অভিনন্দন মুখ্যমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রীর

বেঙ্গালুরু, ২৮ জুলাই (আইএএনএস): স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত ২০২৬ কমনওয়েলথ গেমসে মহিলাদের এফ-৫৭ শটপুট ইভেন্টে ব্রোঞ্জ পদক জয় করায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top