News Flash

  • Home
  • খেলা
  • Cricket:রাজ্যে ফিরলেন বালিকা ক্রিকেটাররা
Image

Cricket:রাজ্যে ফিরলেন বালিকা ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১০ অক্টোবর।। রাজ্যে ফিরলেন অম্বেষা দাস-‌রা। জাতীয় ক্রিকেটে ভরাডুবি হয়ে। এছাড়াও তাদের কাছে কোনও উপায়ান্তর ছিল না। পুদুচেরীতে অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে সবকটি ম্যাচে লজ্জাজনক পরাজয়ের পর রবিবার সন্ধ্যার বিমানে রাজ্যে ফিরেন অনামিকা-‌রা। এবারের দলে বেশীরভাগই নতুন মুখ। তাই ফলাফল এমন হয়েছে, মনে করছেন দলের দুই কোচ নারায়ন চন্দ্র দেবনাথ এবং রূমা দাস। তবে এবারের আসর থেকে অভিজ্ঞতা অনেকটাই বাড়লো ক্রিকেটারদের, যা আগামীদিনে ভালো খেলতে সাহায্য করবে বিশ্বাস করেন দুই কোচ। তবে ক্রিকেট প্রেমীদের মতে মহিলা ক্রিকেটে উন্নতি করতে হলে স্কুল স্তরে বালিকাদের ক্রিকেট করতেই হবে। নতুনবা প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসবে না। সিনিয়র মহিলা ক্রিকেটাররা দীর্ঘ বছর ধরে খেলার ফলে এখন জাতীয় ক্রিকেটে একটা জায়গায় পৌঁছুতে পেরেছে। কিন্তু বালিকাদের অনূর্ধ্ব-‌১৯ ক্রিকেটের আসর না থাকায় প্রতিভাবান ক্রিকেটার বেরিয়ে আসছে না। ফলে ফলাফল যা হবার তাই হচ্ছে। তাই রাজ্য ক্রিকেট সংস্থার উচিৎ ভবিষ্যতের কথা ভেবে মহিলাদেরও স্কুল ক্রিকেট চালু করা। যুক্তি হিসাবে ওই সব প্রাক্তন ক্রিকেটাররা বলেন, ছেলেদের অনূর্ধ্ব-‌১৩,১৫ এবং স্কুল ক্রিকেট চালু হওয়ার পর থেকেই সাপ্লাই লাইন ভালো হয়ে গেছে। প্রতি বছরই নতুন মুখ উঠে আসছে। বালিকাদের ক্রিকেটেও ওই প্রথা চালু করলে আখেরে লাভবান হবে ত্রিপুরার ক্রিকেট মহল।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top