আগরতলা, ১০ অক্টোবর (হি. স.) : ত্রিপুরার মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে স্মারক ডাক টিকিট চালু করা হবে। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেবের প্রস্তাবে ফিলাটেলিক উপদেষ্টা কমিটি অনুমোদন দিয়েছে।ফিলাটেলি ডিডিজি সুনীল শর্মা এক চিঠিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে এই বিষয়টি জানিয়েছেন। সাথে ২০২৩ সালে ওই ডাকটিকিটের সূচনার জন্য নির্ধারিত ফরম্যাট মেনে প্রস্তাব জমা দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন। ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন।



















