কানপুর (উত্তরপ্রদেশ), ৯ অক্টোবর (হি.স.): রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের কানপুর প্রান্তে আয়োজিত স্বর সঙ্গম ঘোষ শিবিরের চতুর্থ দিনে, স্বয়ংসেবকরা রবিবার পথ সঞ্চলন করেছিলেন। সরসঙ্ঘচালক ডঃ মোহন ভাগবত কোম্পানি বাগ মোড়ে পথ সঞ্চলন পরিদর্শন করেছেন। এরপর সরসঙ্ঘচালক বাল্মীকি সমাজের কর্মসূচিতে অংশ নিতে ফুলবাগের নানা রাও পার্কের উদ্দেশে রওনা হন।
পণ্ডিত দীনদয়াল স্কুলে পাঁচ দিনব্যাপী স্বরসঙ্গম ঘোষ শিবিরের আয়োজন করা হয়েছে। শিবিরের তৃতীয় দিনে শিবিরে পৌঁছান সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত। রবিবার স্বয়ংসেবকরা দুটি দল পথ সঞ্চলন করে। দু’দলই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্কুল থেকে রওনা দেয় প্রায় ১০টা১৫ মিনিট নাগাদ। প্রথম দল গঙ্গা ব্যারেজ হয়ে স্কুলে ফিরে যায় এবং দ্বিতীয় দল কোহনা হয়ে কোম্পানিবাগে পৌঁছে।
পথ সঞ্চলনে স্বয়ংসেবকরা আনক, বাঁশি সহ ১৭টি বাদ্যযন্ত্র বাজিয়েছেন। কোম্পানি বাগ মোড়ে পথ সঞ্চলন পরিদর্শন করেন সংঘ প্রধান ড. সঙ্ঘ প্রধান । এখানে প্রায় ১৫ মিনিট অবস্থান করেন তিনি । এখান থেকে কড়া নিরাপত্তায় ফুলবাগের নানারাও পার্কে পৌঁছান সরসঙ্ঘচালক।

Mohan Bhagwat:কানপুরে স্বয়ংসেবকদের পথ সঞ্চলন পরিদর্শন করলেন সরসঙ্ঘচালক মোহন ভাগবত
Tags:
Releated Posts
১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি
নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…
ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে
চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…
ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…
মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’
নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

















