News Flash

Image

Laxmi Puja:আজ বাঙালির ঘরে ঘরে লক্ষ্মীর আরাধনা

কলকাতা, ৯ অক্টোবর (হি.স.) : আজ রবিবার কোজাগরী লক্ষ্মীপুজো। দু’বছর ধরে করোনার দুঃস্বপ্ন কাটিয়ে আমবাঙালি মেতে উঠবে ধনদৌলতের দেবী লক্ষ্মী আরাধনায়। বাজার অগ্নিমূল্য হলেও বাঙালি সাধ্যমতো লক্ষ্মীরআরাধনায় ব্রতী হবে। ঘরে ঘরে বেজে উঠবে শঙ্খ এবং উলুধ্বনি।

প্রত্যেক বছর শারদ পূর্ণিমা তিথিতে কোজাগরীলক্ষ্মীপুজো করা হয়। আশ্বিন মাসের শুক্লপক্ষের এই শেষ পূর্ণিমাকে আশ্বিন পূর্ণিমাওবলা হয়। এ বছর আশ্বিন মাসের শেষ পূর্ণিমা তিথি পড়েছে রবিবার ৯ অক্টোবর। পূরাণ মতেযখন সমুদ্র মন্থন করা হয় তখন এই শারদ পূ্র্ণিমা তিথিতেই দেবী লক্ষ্মীর আর্বিভাব ঘটে। তাই শারদ পূর্ণিমার এই তিথি লক্ষ্মীর আরাধনার জন্য খুবই মঙ্গলজনক বলে মানাহয়।
প্রচলিত বিশ্বাস অনুসারে এ দিন পূর্ণিমার রাতে দেবী লক্ষ্মী স্বর্গ থেকে মর্ত্যে নেমে আসেন। রাত জেগে যে সব ভক্ত লক্ষ্মী আরাধনা করেন, দেবীরআশির্বাদে তাদের জীবন ধন ,ঐশ্বর্য ও প্রতিপত্তিতে ভরে ওঠে। এই বিশ্বাসের কারণে এদিন গৃহস্থের ঘরের বাইরে লক্ষ্মীর পায়ের আকারে বিশেষ আলপনা দেওয়া হয়। মনে করা হয়, দেবী এই পথ দিয়েই বাড়ির অন্দরে প্রবেশ করেন।

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top