News Flash

  • Home
  • প্রধান খবর
  • Death:বাহরাইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু
Image

Death:বাহরাইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু

বাহরাইচ(উত্তরপ্রদেশ), ৯ অক্টোবর (হি.স.) : উত্তর প্রদেশের বাহরাইচে রবিবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। জানা গিয়েছে, একটি হাই-টেনশন তারের সংস্পর্শে এলে পাঁচজন ব্যক্তি তড়িদাহত হয়ে পুড়ে যান।

পুলিশ সূত্রে জানা গেছে, নানপাড়া এলাকার মাসুপুর গ্রামে ভোর ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। গ্রামবাসীদের একটি মিছিল যাওয়ার সময় গাড়িতে থাকা একটি লোহার রড হাই ভোল্টেজ তারের সংস্পর্শে এলে এই দুর্ঘটনা ঘটে।
বাহরাইচের সিনিয়র পুলিশ সুপার কেশব কুমার চৌধুরী জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে নানপাড়া এলাকার মাসুপুর গ্রামে। তিনি আরও বলেন, নিহতরা হলেন সুফিয়ান (১২), ইলিয়াস (১৬), আশরাফ আলী (৩০) ও তাবরেজ (১৬), নানপাড়া এলাকার ভাগগড়োয়ার বাসিন্দা এবং শ্রাবস্তী জেলার মালিপুরের শফিক (১২)। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আহতদের সুচিকিৎসার ব্যবস্থা করতে কর্তাদের নির্দেশ দিয়েছেন।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top