News Flash

Image

Congress:প্রয়াত কংগ্রেস বিধায়ক ভানওয়ার লাল শর্মা

জয়পুর, ৯ অক্টোবর (হি.স.) : প্রয়াত হলেন রাজস্থানের প্রবীণ কংগ্রেস নেতা তথা বিধায়ক ভানওয়ার লাল শর্মা। রবিবার সকালে তিনি মারা যান।

তার বয়স ছিল প্রায় ৭৭ বছর। এদিন সকালে এসএমএস হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে শনিবার এসএমএস হাসপাতালে ভর্তি হন।
চুরু জেলার সারদাশারের জয়তিসার গ্রামে তাঁর জন্ম। সরপঞ্চ হিসাবে তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। এরপর আর রাজনীতিতে ফিরে তাকাতে হয়নি। তিনি সর্দারশহর থেকে সাতবার বিধায়ক ছিলেন। তিনি জনতা পার্টিতেও ছিলেন। এছাড়া রাজস্থান সরকারের একজন ক্যাবিনেট মন্ত্রী এবং ডেপুটি চিফ হুইপও ছিলেন।

রাজ্যপাল কালরাজ মিশ্র এবং মুখ্যমন্ত্রী অশোক গেহলট তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। রাজ্যপাল তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই ক্ষতি সহ্য করার শক্তি দেওয়ার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।
মুখ্যমন্ত্রী অশোক গেহলটও তাঁর মৃত্যুতে আমার গভীর সমবেদনা প্রকাশ করে বলেন, তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতকাল রাতে এসএমএস হাসপাতালে পরিবারের সাথে দেখা হয়েছে। তাঁর বিদেহী আত্মার শান্তি ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শক্তি দান করার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন।

একইভাবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে, কংগ্রেস রাজ্য সভাপতি গোবিন্দ সিং দোতাসরা, প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী শচীন পাইলট সহ অনেকেই ভানওয়ারলাল শর্মার মৃত্যুতে শোক প্রকাশ করেন।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top