News Flash

  • Home
  • খেলা
  • Sports:পাকিস্তানের পর নিউজ়িল্যান্ডের কাছেও হার বাংলাদেশের
Image

Sports:পাকিস্তানের পর নিউজ়িল্যান্ডের কাছেও হার বাংলাদেশের

ক্রাইসচার্চ, ৯ অক্টোবর (হি.স.) : বাংলাদেশকে ৮ উইকেটে হারাল নিউজিল্যান্ড। ত্রিদেশীয় টি-টোয়েন্টি প্রতিযোগিতায় রবিবার মুখোমুখি হয়েছিল দু’দেশ। প্রথমে ব্যাট করে শাকিব আল হাসানের দল করে ৮ উইকেটে ১৩৭ রান। জবাবে ১৩ বল বাকি থাকতেই ২ উইকেটে ১৪২ রান করল কেন উইলিয়ামসনের দল।

শাকিব দলে ফিরলেও বাংলাদেশের হাল ফিরল না। টি-২০ ক্রিকেটে বাংলাদেশের ব্যর্থতা চলছেই। প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠান উইলিয়ামসন। বাংলাদেশের অধিকাংশ ব্যাটারই নিজের প্রতিভা বা দক্ষতার উপর সুবিচার করতে পারলেন না। ওপেনার নাজমুল হোসেন শান্ত ২৯ বলে ৩৩ রান করলেও অন্য ওপেনার মেহদি হাসান মিরাজ় করলেন ৫ রান। তিন নম্বরে নেমে লিটন দাস করলেন ১৬ বলে ১৫ রান। আফিফ হোসেনের ব্যাট থেকে এল ২৬ বলে ২৪ রান। বড় রান পেলেন না শাকিবও। তিনি ১৬ বলে ১৬ রান করেন। তাঁর অনুপস্থিতিতে প্রথম ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া উইকেটরক্ষক নুরুল হাসান বরং আট নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিংয়ের চেষ্টা করেন। তাঁর ১২ বলে ২৫ রানের অপরাজিত ইনিংসে রয়েছে ১টি চার এবং ২টি ছয়।

জবাবে শুরু থেকেই আগ্রাসী মেজাজে ব্যাট করতে শুরু করেন নিউজিল্যান্ডের ব্যাটাররা। বিশেষ করে ওপেনার ডেভন কনওয়ে ছিলেন অপ্রতিরোধ্য। ৫১ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। তাঁর ইনিংসটি সাজানো ৭টি চার এবং ১টি ছয় দিয়ে। তাঁর সঙ্গে শেষ পর্যন্ত ২২ গজে ছিলেন গ্রেন ফিলিপস। তিনি অপরাজিত থাকেন ৯ বলে ২৩ রান করে। তিনি দু’টি করে চার এবং ছয় মারেন। এ ছাড়া ওপেনার ফিন অ্যালেন ১৮ বলে ১৬ রান এবং উইলিয়ামসন ২৯ বলে ৩০ রান করেন।

Releated Posts

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026

গুজরাটে ইতিহাস, আহমেদাবাদে বসছে ভারতের প্রথম হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ

আহমেদাবাদ, ৩ সেপ্টেম্বর (আইএএনএস): প্রথমবারের মতো ভারতে অনুষ্ঠিত হতে চলেছে হুন্দাই ওয়ার্ল্ড আর্চারি প্যারা সিরিজ। আগামী ৫ থেকে…

ByByNews Desk Sep 3, 2026
Scroll to Top