News Flash

  • Home
  • প্রধান খবর
  • Uddhav Thackeray:নির্বাচনী প্রতীকের দাবির বিষয়ে জবাব দাখিল করল উদ্ধব গোষ্ঠী
Image

Uddhav Thackeray:নির্বাচনী প্রতীকের দাবির বিষয়ে জবাব দাখিল করল উদ্ধব গোষ্ঠী

নয়াদিল্লি, ৮ অক্টোবর (হি.স.) : উদ্ধব ঠাকরের শিবসেনার দল শনিবার দিল্লিতে নির্বাচন কমিশন অফিসে ‘ধনুক এবং তীর’ প্রতীকের দাবি জানিয়ে জবাব দাখিল করেছে।

উদ্ধব গোষ্ঠীর পক্ষে আইনজীবী সানি জৈন জবাব দাখিল করেন। তিনি সাংবাদিকদের বলেন, গতকাল আমরা আমাদের প্রাথমিক জবাব দাখিল করেছি। আজও আমরা জবাব দাখিল করেছি। আমরা আমাদের জাতীয় নির্বাহীদের হলফনামা জমা দিয়েছি এবং যথাসময়ে আড়াই লাখেরও বেশি হলফনামা জমা দেওয়া হবে। ১০-১৫ লক্ষ প্রাথমিক সদস্যতা ফর্মও জমা দেওয়া হবে। হলফনামাসহ অন্যান্য বিষয় জমা দিতে চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে।
প্রসঙ্গত, একনাথ শিন্দে দল শিবসেনার ‘ধনুক এবং তীর’ প্রতীকের উপর দাবি করার পরে নির্বাচন কমিশন শিবসেনার উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন গোষ্ঠীকে শনিবার বিকেলের মধ্যে উত্তর দাখিল করতে বলেছিল। আন্ধেরি পূর্ব আসনের আসন্ন উপনির্বাচনকে সামনে রেখে শিন্দে শিবির নির্বাচনী প্রতীক বরাদ্দের দাবি জানিয়েছিল। সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে মহারাষ্ট্রে ‘আসল’ শিবসেনার সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দেয়।

Releated Posts

ব্রিকসের ‘পরিণত হওয়ার’ মুহূর্ত, আগামী দুই দশকের জন্য নতুন ও উচ্চাভিলাষী কর্মসূচির আহ্বান মোদির

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০ বছর পূর্ণ করে ব্রিকস এখন ‘পরিণত হওয়ার’ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 12, 2026

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top