News Flash

  • Home
  • খেলা
  • Football:কদমতলায় ফুটবল ম্যাচ ঘিরে দক্ষযজ্ঞ উত্তেজিত জনতাকে পুলিশের লাঠিচার্জ
Image

Football:কদমতলায় ফুটবল ম্যাচ ঘিরে দক্ষযজ্ঞ উত্তেজিত জনতাকে পুলিশের লাঠিচার্জ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ অক্টোবর।। কদমতলা স্কুলে মাঠে ফুটবল ম্যাচ চলাকালে রণক্ষেত্র। উত্তেজিত জনতাকে পুলিশের লাঠি পেটা। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এসে আক্রান্ত পুলিশ, ব্লক চেয়ারম্যানকে ঠেলা ঠাক্কা। পন্ডিত দিনদয়াল উপাধ্যায় প্রাইজমানি নক আউট ফুটবল টুনামেন্টের সেমিফাইনাল ম্যাচ চলাকালীন ঘটে এই বিপত্তি। আজকের ম্যাচটি ছিলো উত্তর ফুলবাড়ি এফ সি বনাম কাঠালতলি একাদশের মধ্যে৷ প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যায় ফুলবাড়ি এফসি। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবার পর ১০ মিনিটের মাথায় ঘটে বিপত্তি। উত্তর ফুলবাড়ির এফ সি-র এক খেলোয়াড়কে কাঠালতলীর এক খেলোয়াড় ধাক্কা মারায় শুরু দর্শকদের হৈ চৈ।খেলোয়াড়দের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা হলেও উত্তর ফুলবাড়ির সর্মথকরা উত্তেজিত হয়ে মাঠে ডুকে পড়ে। তখনই শুরু হয় উত্তেজনা দুদলের সর্মথকরা মাঠে ঢুকে পড়ে। একসময় টিএসআর জওয়ানের উপর চেয়ার ছুড়ে মারায় পরিস্থিতি আরো উপপ্ত হয়। ব্লক চেয়ারম্যান সুব্রত দেব পরিস্থিতি সামাল দিতে ছুটে গেলে উত্তর ফুলবাড়ির সমর্থকরা উনাকে ঠেলা ধাক্কা করে। পুলিশ বাধ্য হয়ে লাঠি চালায়। মাঠ থেকে বেরিয়ে যায় কাঠালতলি একাদশ। পরবর্তীতে রেফারি উত্তর ফুলবাড়ি এফ সিকে জয়ী বলে ঘোষণা করেন। আগামী সোমবার ফাইনাল ম্যাচ হবে। এমতাবস্থায় প্রশ্ন উঠছে ফাইনাল ম্যাচটি কি আদতে শান্তিতে হবে। এভাবে তো কদমতলা মাঠের সুনাম নষ্ট হচ্ছে। কদমতলার ওসি সুশান্ত দেব সহ পুলিশ, টিএসআর, আধা সামরিক বাহিনীর পরিস্থিতি সামাল না দিলে রক্ত ক্ষয়ী সংঘর্ষ হতো আজ। এই সেমিফাইনাল ম্যাচটি আরও একবার হয়েছিল। রেফারির সিদ্ধান্ত ভুল থাকায় গন্ডগোল বাধে সেদিন পরে কমিটি সহ দুটি দল বৈঠকে বসে পরবর্তী পুনরায় ম্যাচ করার সিদ্ধান্ত হয়। কিন্তু আজকেও সেই গন্ডগোল। কার্যত রণক্ষেত্র হল কদমতলা মাঠ। দর্শকরা হতাশ।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top