News Flash

  • Home
  • খেলা
  • T-20:পুদুচেরিতে টি-২০ অন্তিম ম্যাচে ত্রিপুরা শনিবার রাজস্থানের মুখোমুখি
Image

T-20:পুদুচেরিতে টি-২০ অন্তিম ম্যাচে ত্রিপুরা শনিবার রাজস্থানের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৭ অক্টোবর।। আগামীকাল আসরের শেষ ম্যাচ খেলতে মাঠে নামছে ত্রিপুরা। প্রতিপক্ষ রাজস্থান। সি এ পি মাঠে হবে ম্যাচটি। অনূর্ধ্ব-‌১৯ বালিকাদের টি-‌২০ ক্রিকেটে। আসরের প্রথম ৪ ম্যাচেই ল্যাজে গোবরে হয়েছিলেন অম্বেষা-‌রা। বড় কোনও অঘটন না ঘটলে আগামীকালও পয়েন্ট হারিয়ে মাঠ ছাড়বেন রূমা দাসের মেয়েরা। ফলে সম্ভবতঃ এবছর খালি হাতেই রাজ্যে ফিরবে অনামিকা-‌রা। একঝাঁক নতুন মুখ নিয়ে এবছর গড়া হয়েছিলো ত্রিপুরা দল। দলের বেশীরভাগ ক্রিকেটারের অভিজ্ঞতা নেই বললেই চলে। এরই খেসারত দিতে হচ্ছে রাজ্যকে। শক্তিশালী দলগুলোর পাশাপাশি দুর্বল ও নবাগত অরুনাচল প্রদেশের বিরুদ্ধেও হারতে হয়েছে ত্রিপুরাকে। ফলে রাজস্থান ম্যাচে খুব একটা ভালো ফলাফল আশা করা যাচ্ছে না। তারপরও কোচ নারায়ন চন্দ্র দে আশা করছেন, আগামীকাল শেষ ম্যাচে বিপক্ষ দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দেবে মেয়েরা। শেষ চেষ্টা করবেই। মাঠে মেয়েরা কি করে এখন সেটাই দেখার।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top