News Flash

  • Home
  • প্রধান খবর
  • প্রায় ১২০ কোটি টাকার মাদক কাণ্ডে ধৃত এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট
Image

প্রায় ১২০ কোটি টাকার মাদক কাণ্ডে ধৃত এয়ার ইন্ডিয়ার প্রাক্তন পাইলট

মুম্বই, ৭ অক্টোবর (হি.স.) : প্রায় ৬০ কেজি মেফোড্রন মাদক-সহ গ্রেফতার হলেন এয়ার ইন্ডিয়ার এক প্রাক্তন বিমানচালক। সূত্রের খবর, শুক্রবার মুম্বইয়ের একটি গুদাম থেকে আনুমানিক ১২০ কোটি টাকা মূল্যের মাদক উদ্ধার করেন নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) আধিকারিকরা। গ্রেফতার করা হয় দু’জনকে। এঁদের মধ্যে এক জন বিমানচালক ছিলেন বলে এনসিবি সূত্রে খবর।

শুক্রবার এনসিবির এক আধিকারিক জানান, ধৃত প্রাক্তন পাইলটের নাম সোহেল গফ্ফর। এক সময় তিনি এয়ার ইন্ডিয়া সংস্থায় চাকরি করতেন। আমেরিকায় প্রশিক্ষণ নিয়েছিলেন। তবে বছর কয়েক আগে হঠাৎই চাকরি থেকে ইস্তফা দেন। ইস্তফাপত্রে লিখেছিলেন, শারীরিক ভাবে তিনি অসুস্থ। চিকিৎসা করাতে হবে। এনসিবির দাবি, গত ৩ অক্টোবর গুজরাতের জামনগরে এনসিবির সদর দফতর এবং মুম্বই অফিসের আধিকারিকরা যৌথ ভাবে অভিযান চালান। জানা যায়, মোট ২২৫ কেজি মাদক বাজারে বিক্রি করেছে কারবারিরা। এর মধ্যে ৬০ কেজি উদ্ধার হয়েছে। এর আগে চলতি বছরের আগস্ট মাসে ভদোদরা থেকে ২০০ কেজি মেফোড্রন বাজেয়াপ্ত করে এনসিবি। এপ্রিল মাসে কান্দলা থেকে উদ্ধার হয় ২৬০ কেজি মাদক। তার পর সবচেয়ে বড় পরিমাণে মাদক উদ্ধার হয় গত সেপ্টেম্বর মাসে।

Releated Posts

জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তার আহ্বান বন পরিষেবার নবীন আধিকারিকদের, বললেন ভূপেন্দ্র যাদব

নয়াদিল্লি, ১ অগস্ট (আইএএনএস): জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র্যের ক্ষয় এবং মরুকরণের মতো ক্রমবর্ধমান পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী চিন্তা, আধুনিক…

ByByNews Desk Aug 1, 2026

লোকমান্য তিলকের ভাবনা থেকে শিক্ষা নিয়ে জাতি গঠনে এগিয়ে আসার আহ্বান যুবসমাজকে, বললেন অজিত ডোভাল

পুনে, ১ অগস্ট (আইএএনএস): স্বাধীনতার প্রকৃত অর্থ শুধুমাত্র নিজের ইচ্ছামতো চলা নয়, বরং দেশ গঠন ও জাতীয় স্বার্থ…

ByByNews Desk Aug 1, 2026

ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেছিলেন, প্রধানমন্ত্রী মোদী ছাত্রদের ক্ষমা করেছেন: বিজেপি

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): যন্তর মন্তরে সাম্প্রতিক বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহার করা ছাত্রদের ক্ষমা…

ByByNews Desk Aug 1, 2026

‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির ইঞ্জিন হওয়ার ক্ষমতা রয়েছে অন্ধ্রপ্রদেশের: প্রধানমন্ত্রী মোদী

ভোগাপুরম (অন্ধ্রপ্রদেশ), ১ আগস্ট (আইএএনএস): অন্ধ্রপ্রদেশের ‘বিকশিত ভারত’-এর প্রবৃদ্ধির অন্যতম প্রধান ইঞ্জিন হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মন্তব্য…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top