News Flash

  • Home
  • খেলা
  • দেশে ফিরতেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার আইপিএল খেলা ক্রিকেটার সন্দীপ লামিছানে
Image

দেশে ফিরতেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার আইপিএল খেলা ক্রিকেটার সন্দীপ লামিছানে

কাঠমাণ্ডু, ৬ অক্টোবর (হি.স.) : গ্রেফতার হলেন ক্রিকেটার সন্দীপ লামিছানে। নেপালের ক্রিকেট অধিনায়ক দেশে ফিরতেই তাঁকে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ রয়েছে লামিছানের বিরুদ্ধে।এদিন সকাল ১০টার সময় (নেপালের সময় অনুযায়ী) কাঠমান্ডুতে ফেরেন লামিছানে। সেখানেই তাঁকে গ্রেফতার করা হয়। লামিছানে যদিও আগেই জানিয়েছিলেন যে, তিনি সহযোগিতা করবেন। লামিছানে বৃহস্পতিবার টুইট করে লেখেন, “খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে আমি যাচ্ছি। যে অভিযোগ আমার বিরুদ্ধে আনা হয়েছে তা কল্পনাই করতে পারছি না। আশা করব আমাদের আইনি ব্যবস্থায় নিশ্চয়ই কোনও উপায় থাকবে একজন নির্দোষকে তাঁর সম্মান ফিরিয়ে দেওয়ার। আমি সঠিক বিচার পাব এবং আবার ক্রিকেট মাঠে ফিরব। দেশের নাম উজ্জ্বল করার জন্য চাইব খুব তাড়াতাড়ি শুনানি হোক।”

পুলিশ সূত্রের খবর, ২২ আগস্ট নেপাল ক্রিকেট দলের কেনিয়া সফরের আগে লামিছানে ওই কিশোরীকে ভক্তপুরে ঘুরতে যাওয়ার অনুরোধ করেন। কিশোরী রাজি হয়। রাতে ওই কিশোরী মধ্য বানেশ্বরে নিজের হস্টেলে ফিরে যেতে চাইলেও লামিছানে বাধা দেন। হস্টেল আটটার মধ্যে বন্ধ হয়ে যাওয়ায় হোটেলে লামিছানের সঙ্গে রাত কাটাতে বাধ্য হয় ওই কিশোরী। নিজের ঘরে ডেকে এনে ওই কিশোরীকে দু’বার ধর্ষণ করে বলে অভিযোগ।

Releated Posts

মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…

ByByNews Desk Jun 16, 2026

চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা

নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…

ByByNews Desk Jun 16, 2026

‘আমরা একে অপরের ঘাটতি পূরণ করি’, পাকিস্তানের বিরুদ্ধে জয়ের পর বললেন জেমাইমা রডরিগেজ

বার্মিংহাম, ১৫ জুন (আইএএনএস): মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপুটে জয়ের পর দলের ঐক্য, লড়াইয়ের মানসিকতা এবং…

ByByNews Desk Jun 15, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপে বড় ব্যবধানে জিততে হবে ভারতের সব গ্রুপ ম্যাচ: অভিষেক নায়ার

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ইংল্যান্ডে শুরু হতে চলা মহিলা টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ দিলেন…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top