News Flash

  • Home
  • প্রধান খবর
  • মেহবুবা নিজেকে গৃহবন্দি বলে দাবি, অস্বীকার পুলিশ প্রশাসনের
Image

মেহবুবা নিজেকে গৃহবন্দি বলে দাবি, অস্বীকার পুলিশ প্রশাসনের

নয়াদিল্লি, ৫ অক্টোবর (হি.স.) : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) সভাপতি মেহবুবা মুফতি বুধবার দাবি করেছেন পুলিশ প্রশাসন তাঁকে নিজের বাড়িতে গৃহবন্দী করেছে।

তবে পুলিশ তাঁর দাবি অস্বীকার করেছে।

মেহবুবা বলেছেন, তিনি বুধবার উত্তর কাশ্মীরের বারামুল্লা জেলার পাত্তান যাচ্ছিলেন এক দলীয় কর্মীর বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে।

মেহবুবা মুফতি একটি টুইটে লিখেছেন, “গত রাতে বারামুল্লার পুলিশ সুপার ভাত্রে আমাকে জানিয়েছিলেন যে পাত্তানে যেতে দেওয়া হবে না। আজ ওরা আমার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিয়েছে। দুঃখজনক যে আইন প্রয়োগকারী সংস্থা নির্লজ্জভাবে তাদের আটকেছে।”

প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্য একটি টুইটে বলেছেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ঢোল পিটিয়ে কাশ্মীরে ঘুরে বেড়াচ্ছেন, আমি কেবল একজন কর্মীর বিয়েতে পাত্তান যাওয়ার জন্য গৃহবন্দী।” “যদি একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর মৌলিক অধিকার এত সহজে স্থগিত করা যায়, তবে সাধারণ মানুষের দুর্দশার কথা কল্পনাও করা যায় না।”

জম্মু ও কাশ্মীর পুলিশ এই অভিযোগের বিষয়ে উত্তর দিয়ে সাফ জানিয়েছে, তাঁর চলাচলে কোনও বিধিনিষেধ নেই এবং তিনি ভ্রমণ করতে পারবেন।

Releated Posts

শিক্ষা ও প্রশাসনিক সংস্কারের ওপর জোর সোনম ওয়াংচুকের, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফাকে গণতন্ত্রের জয় বলে মন্তব্য

গুরুগ্রাম, ২৫ জুলাই(আইএএনএস) : কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা ব্যবস্থা এবং প্রশাসনিক কাঠামোতে ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার…

ByBySandeep Biswas Jul 25, 2026

বিহার বন্‌ধে অশান্তি: পাটনায় পুলিশ-বিক্ষোভকারীদের সংঘর্ষ, রাজ্যজুড়ে জনজীবনে ব্যাঘাত

পাটনা, ২৫ জুলাই (আইএএনএস) : ছাত্র সংগঠনগুলির ডাকা বিহার বন্‌ধকে ঘিরে শনিবার পাটনায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়। শহরের…

ByBySandeep Biswas Jul 25, 2026

বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণের বিরোধিতায় কৃষকদের পাশে বিজেপি, বিকল্প স্থান চাইলেন বি.ওয়াই. বিজয়েন্দ্র

বেঙ্গালুরু, ২৫ জুলাই (আইএএনএস): বেঙ্গালুরুর দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের জন্য কৃষিজমি অধিগ্রহণের প্রস্তাবের বিরুদ্ধে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানালেন…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফায় প্রিয়াঙ্কা গান্ধী: ‘দেশের যুবসমাজের কণ্ঠস্বর কেউ কখনও স্তব্ধ করতে পারবে না’

ওয়েনাড়, ২৫ জুলাই (আইএএনএস): দেশজুড়ে পরীক্ষায় অনিয়মের অভিযোগে জবাবদিহির দাবিতে চলা বিক্ষোভের মুখে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top