News Flash

  • Home
  • দেশ
  • Rajnath Singh:অনেকটাই শক্তি বাড়ল বায়ুসেনার, সম্ভারে ভারতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার
Image

Rajnath Singh:অনেকটাই শক্তি বাড়ল বায়ুসেনার, সম্ভারে ভারতে তৈরি লাইট কমব্যাট হেলিকপ্টার

যোধপুর, ৩ অক্টোবর (হি.স.): অনেকটাই শক্তি বাড়ল ভারতীয় বায়ুসেনার। সোমবার রাজস্থানের যোধপুরে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে ভারতে তৈরি ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’ অন্তর্ভুক্ত হল ভারতীয় বায়ুসেনায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, চিফ অফ ডিফেন্স স্টাফ অনিল চৌহান, বায়ুসেনা প্রধান ভি আর চৌধুরী।

এই ‘লাইট কমব্যাট হেলিকপ্টার’টি তৈরি করেছে হিন্দুস্থান অ্যারোনটিক্স লিমিটেড বা হ্যাল। প্রস্তুতিতে ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ভারতীয় প্রযুক্তি। হ্যাল সূত্রে জানানো হয়েছে, এই হেলিকপ্টারটি বিশ্বে একমাত্র লাইট কমব্যাট হেলিকপ্টার যা ৫ হাজার মিটার বা ১৬,৪০০ ফুট উচ্চতায় অস্ত্রশস্ত্র এবং জ্বালানি-সহ অনায়াসে উড়তে বা নামতে পারে। যা ভারতীয় সশস্ত্র বাহিনীর চাহিদা পূরণে সক্ষম।
প্রযুক্তিগত ভাবে আধুনিক এই হেলিকপ্টার থেকে হিমালয়ের উচ্চতাতেও অনবরত নজরদারি ও আক্রমণ করা যাবে। আবহাওয়া যেমনই হোক এই হেলিকপ্টারটি দীর্ঘ সময় ধরে নিখুঁত কাজ করতে সক্ষম। আগামী দিনে ‘মেড ইন ইন্ডিয়া’ হেলিকপ্টার ভারতীয় বায়ুসেনা এবং সেনাবাহিনীর অন্যতম হাতিয়ার হয়ে উঠবে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top