News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • Durga Puja:বৃষ্টি উপেক্ষা করেই বড়দেবীকে অঞ্জলি দিতে উপচে পড়ল ভিড়
Image

Durga Puja:বৃষ্টি উপেক্ষা করেই বড়দেবীকে অঞ্জলি দিতে উপচে পড়ল ভিড়

কোচবিহার, ৩ অক্টোবর (হি.স.) : বৃষ্টিকে উপেক্ষা করেই কোচবিহারের বড়দেবীকে অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় উপচে পড়ল। সোমবার সকাল থেকেই কোচবিহারে বৃষ্টি শুরু হয়। দীর্ঘক্ষণ বৃষ্টি চলে। এদিকে, রাজ আমলের বড়দেবী বাড়িতে প্রতি বছরই অষ্টমীতে অঞ্জলি দিতে হাজার হাজার মানুষের ভিড় হয়। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। সকাল থেকেই ধীরে ধীরে ভিড় জমাতে শুরু করেন সাধারণ মানুষ। রাজ আমলের রীতি মেনে দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি তথা জেলাশাসক পবন কাদিয়ান ও রাজ প্রতিনিধিরা প্রথমে অঞ্জলি দেন। এরপর সাধারণ মানুষ ধীরে ধীরে সেই কর্মসূচিতে অংশ নেয়।

প্রায় ৫০০ বছরের পুরোনো বড়দেবীর এই পুজোকে ঘিরে কোচবিহারের মানুষের মধ্যে যথেষ্ট আবেগ রয়েছে। মহারাজাদের আমল থেকে একই নিয়মে এই পুজো চলে আসছে। ইতিহাসবিদরা জানান, একসময় নরবলি হত এই পুজোয়। এখনও এই পুজোয় মানুষের রক্ত দেবীকে উৎসর্গ করা হয়। রাজ আমলের রীতিনীতি মেনেই পুজো হয়। কোচবিহারে সপ্তমীতে আবহাওয়া ঠিক থাকলেও অষ্টমীতে বৃষ্টিপাত শুরু হওয়ায় খানিকটা মন খারাপ দর্শনার্থীদের। তবে উৎসবপ্রিয় বাঙালি বৃষ্টির মাঝেও উৎসবে মেতে উঠেছেন।

Releated Posts

প্রশ্নপত্র ফাঁস রোধে বিল নিয়ে কেন্দ্রকে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, ‘কঠোর আইনই যথেষ্ট নয়’

কলকাতা, ২৮ জুলাই (আইএএনএস): প্রশ্নপত্র ফাঁস রোধে আনা সংশোধনী বিলে তৃণমূল কংগ্রেস সমর্থন জানালেও, কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jul 28, 2026

‘মোদিকে কখনও হালকাভাবে নেবেন না’— অমিত মালব্যের এক লাইনের পোস্টে জল্পনা

নয়াদিল্লি, ২৮ জুলাই: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ঘিরে বিরোধীদের আক্রমণের আবহে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যের…

ByByNews Desk Jul 28, 2026

হরমুজ প্রণালীর কাছে ১৬৬ ভারতীয় নাবিক, পরিস্থিতির উপর কড়া নজর বিদেশ মন্ত্রকের

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর পশ্চিমে বর্তমানে ছয়টি ভারতীয় জাহাজে ১২৫ জন ভারতীয় নাবিক…

ByByNews Desk Jul 28, 2026

কোস্ট গার্ডে মহিলাদের জন্য আরও সুযোগ, সমুদ্রে নিখোঁজ জওয়ানদের পরিবারও পাবে দ্রুত আর্থিক সহায়তা

নয়াদিল্লি, ২৮ জুলাই (আইএএনএস): ভারতীয় কোস্ট গার্ডে (আইসিজি) মহিলাদের জন্য আরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি এবং কর্তব্যরত অবস্থায়…

ByByNews Desk Jul 28, 2026
Scroll to Top