News Flash

  • Home
  • দেশ
  • দাঁড়িয়ে ছিলেন রাস্তার ধারে; গাড়ি ধাক্কায় আহত পঞ্জাবি গায়ক আলফাজ, এফআইআর রুজু
Image

দাঁড়িয়ে ছিলেন রাস্তার ধারে; গাড়ি ধাক্কায় আহত পঞ্জাবি গায়ক আলফাজ, এফআইআর রুজু

মোহালি, ৩ অক্টোবর (হি.স.): সিধু মুসেওয়ালার পর পঞ্জাবের আরও এক গায়কের ওপর প্রাণঘাতী হামলা! এবার গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়েছেন পঞ্জাবি গায়ক আলফাজ। গুরুতর আহত অবস্থায় গায়ককে মোহালির একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রের খবর, আলফাজ এখন বিপদমুক্ত। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করেছে মোহালি পুলিশ। ধৃতের নাম-ভিকি। তার বাড়ি হরিয়ানার পাঁচকুলার রাইপুর রানীতে।

একটি ধাবার অদূরে বানুর ল্যান্ডরান হাইওয়ের ধারে দাঁড়িয়ে ছিলেন পঞ্জাবি গায়ক আলফাজ। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসে একটি গাড়ি। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন আলফাজ। তাঁকে উদ্ধার করে মোহালির হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ তদন্তে নেমে হরিয়ানার পাঁচকুলার বাসিন্দা ভিকিকে গ্রেফতার করেছে।

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top