News Flash

  • Home
  • খেলা
  • T-20পুদুচেরিতে টি-২০ : ত্রিপুরার মেয়েরা রবিবার অরুণাচল প্রদেশের মুখোমুখি
Image

T-20পুদুচেরিতে টি-২০ : ত্রিপুরার মেয়েরা রবিবার অরুণাচল প্রদেশের মুখোমুখি

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১ অক্টোবর।। আগামীকাল ত্রিপুরার মেয়েরা জয়ের প্রত্যাশা নিয়ে মাঠে নামবে। প্রতিপক্ষ অরুণাচল প্রদেশ। বিসিসিআই আয়োজিত মহিলাদের অনূর্ধ্ব ১৯ টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের সি-গ্রুপের খেলা চলছে পুদুচেরিতে। ছয় দলীয় গ্রুপ লীগে ত্রিপুরা আজ, শনিবার প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের কাছে ৭৪ রানে পরাজিত হয়েছে। একইভাবে আগামীকাল ত্রিপুরা যে অরুনাচল প্রদেশের বিরুদ্ধে খেলবে সেই অরুণাচল প্রদেশের মেয়েরাও আজ নিজেদের প্রথম ম্যাচে পরাজয় স্বীকার করেছে,  রাজস্থানের কাছে। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে অরুণাচল প্রদেশ নির্ধারিত ২০ ওভারে ৪৫ রান সংগ্রহ করে। জবাবে রাজস্থান ৩২ বল খেলে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। গ্রুপের অপর খেলায় বাংলার মেয়েরা ৮ উইকেটে জয়ী হয়েছে মুম্বাইকে হারিয়ে। মুম্বাই প্রথমে ব্যাটিং এর সুবিধা পেয়ে ২০ ওভারে ৫ উইকেটে ৯১ রান সংগ্রহ করে। বাংলার মেয়েরা প্রত্যুত্তরে ৯ বল বাকি থাকতে দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছায়। বলা বাহুল্য, আগামীকাল ত্রিপুরা যেমন অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলবে। তেমনি অপর দুটি ম্যাচে যথাক্রমে বাংলা খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে এবং রাজস্থান খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে।

Releated Posts

ভোপালে ক্রীড়াবিদদের সঙ্গে মতবিনিময়, শিক্ষা উদ্যোগ পর্যালোচনা করলেন ধর্মেন্দ্র প্রধান

ভোপাল, ১৩ জুন (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শনিবার ভোপাল সফরে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব-এর সঙ্গে সাক্ষাৎ করে…

ByByNews Desk Jun 13, 2026

বালোগুনের জোড়া গোলে প্যারাগুয়েকে উড়িয়ে বিশ্বকাপ অভিযান শুরু আমেরিকার

ক্যালিফোর্নিয়া, ১৩ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ডি-র ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে মার্কিন যুক্তরাষ্ট্র ৪-২ গোলে হারাল…

ByByNews Desk Jun 13, 2026

মহিলা টি-২০ বিশ্বকাপ: ভারতের প্রথম একাদশে রেণুকা-ক্রান্তি-অরুন্ধতীকেই চান অঞ্জুম চোপড়া

নয়াদিল্লি, ১২ জুন (আইএএনএস): ২০২৬ আইসিসি মহিলা টি-২০ বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে পেস আক্রমণের মূল ভরসা হিসেবে ক্রান্তি…

ByByTaniya Chakraborty Jun 12, 2026

২ লক্ষ টিকিট বিক্রি, নারী ক্রিকেটের প্রেমে পড়বে বিশ্ব: টি-২০ বিশ্বকাপ ডিরেক্টর বেথ ব্যারেট-ওয়াইল্ড

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০২৬ সালের মহিলা টি-২০ বিশ্বকাপকে ঘিরে উচ্ছ্বাস তুঙ্গে। ইতিমধ্যেই ২ লক্ষ টিকিট বিক্রি হয়ে…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top