News Flash

  • Home
  • দেশ
  • রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা খাড়গের, সোনিয়াকে পাঠালেন চিঠি
Image

রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা খাড়গের, সোনিয়াকে পাঠালেন চিঠি

নয়াদিল্লি, ১ অক্টোবর (হি.স.): রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছেন প্রবীণ কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি পদের জন্য লড়ছেন খাড়গে, কংগ্রেসের ‘এক নেতা এক পদ’ উদয়পুর সংকল্পের প্রেক্ষিতে তাই রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। সূত্রের খবর, শনিবারই কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধীর কাছে ইস্তফাপত্র পাঠিয়েছেন মল্লিকার্জুন খাড়গে।

উল্লেখ্য, কংগ্রেস সভাপতি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মল্লিকার্জুন খাড়গে ও শশী থারুর। শুক্রবারই দু’জনে মনোনয়ন পত্র পেশ করেছেন। এরপর শনিবার রাজ্যসভার বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দিয়েছেন মল্লিকার্জুন খাড়গে। এখন প্রশ্ন হল, খাড়গের জায়গায় রাজ্যসভার বিরোধী দলনেতা কে হচ্ছেন? উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে রাজ্যসভার বিরোধী দলনেতা হয়েছিলেন মল্লিকার্জুন খাড়গে।

Releated Posts

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026

উপনির্বাচনের আগে তৃণমূলের দুই গোষ্ঠীর ‘আসল দল’ হওয়ার লড়াই, ফের বিধানসভায় ফিরবেন কি মমতা?

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): আসন্ন উপনির্বাচনের আগে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে দলের আসল নাম ও প্রতীক নিয়ে…

ByByNews Desk Sep 13, 2026

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026
Scroll to Top