News Flash

  • Home
  • দিনের খবর
  • Robbery:মাথাভাঙ্গায় ব্যাঙ্ক থেকে ফেরার পথে মহিলার টাকা ছিনতাই
Image

Robbery:মাথাভাঙ্গায় ব্যাঙ্ক থেকে ফেরার পথে মহিলার টাকা ছিনতাই

মাথাভাঙ্গা, ২৯ সেপ্টেম্বর (হি. স.) : কোচবিহারের মাথাভাঙ্গা থানার ঢিল ছোড়া দূরত্বে এক মহিলার ব্যাগ থেকে টাকা ছিনতাই করে চম্পট দিল দুষ্কৃতী। বৃহস্পতিবার থানার সামনে থেকে দুস্কৃতীরা টাকা ছিনতাই করে পালিয়ে যায়।

জানা গেছে, এদিন দুপুরে মাথাভাঙ্গা থানা লাগোয়া মালিবাগান রোডে মাথাভাঙ্গা মহকুমা শাসকের আবাসনের সামনে এক মহিলার ব্যাগ থেকে পাঁচ হাজার টাকা ছিনতাই করে চম্পট দেয় দুষ্কৃতী। মাথাভাঙ্গা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পঞ্চানন মোড় এলাকার বাসিন্দা গীতারানি বর্মন জানান, তিনি বাইশগুড়ি হাইস্কুলে মিড-ডে মিল রান্নার দায়িত্বপ্রাপ্ত স্বনির্ভর গোষ্ঠীর সদস্যা।

এদিন মিড-ডে মিল বাবদ ৫ হাজার টাকার একটি চেক পেয়ে মাথাভাঙ্গা শহরের ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি যাবার সময় মালিবাগান সংলগ্ন স্থানে এক যুবক তাঁর ব্যাগ থেকে ওই টাকা নিয়ে চম্পট দেয়। এই ঘটনায় মাথাভাঙ্গা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তিনি। মাথাভাঙ্গার অ্যাডিশনাল এসপি অমিত ভার্মা বলেন, ‘ঘটনার তদন্ত শুরু হয়েছে। ওই দুষ্কৃতীকে ইতিমধ্যেই শনাক্ত করা হয়েছে। খুব শীঘ্রই তাকে গ্রেফতার করা হবে।‘

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top